ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘরে বসেই মিলবে ড্রাইভিং লাইসেন্স—জেনে নিন পুরো প্রক্রিয়া ৩৫–৪০ কোটি টাকার সম্পত্তির মালিক চিত্রাঙ্গদা, ছবিপ্রতি পারিশ্রমিক কত? শিশুর সর্দি-কাশি দূষণ নাকি ভাইরাসের কারণে, বুঝবেন যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ হয় কীভাবে, প্রতিকার পাবেন কোথায়? সমবায়ের মাধ্যমে তৃণমূলের মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে: প্রতিমন্ত্রী টুকু তারেক রহমানের নেতৃত্বে রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু তেঁতুলিয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন রাজনৈতিক সমর্থনের প্রতিফলন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে নির্বাচিত ৩০০ প্রথম ধাপে প্রায় এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম

চার বছরের শিশুর মরদেহ উদ্ধার, দাদি আটক

নড়াইল প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের চর-শামুকখোলা গ্রামে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। নিহত শাহাদাৎ হোসেন মোল্যা চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে।

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রাতেই শিশুর সৎ দাদি রাবেয়া বেগম (৬০)কে আটক করেছে। বুধবার (১২মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের চর-শামুকখোলা গ্রামের ভুক্তভোগীর বাড়ির পেছনের পুকুরের কাদাঁর ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার প্রথম স্ত্রী চলে যাওয়ায় তিনি ছেলে শাহাদাৎ হোসেনসহ তার মা কে ২য় বিয়ে করেন। ইব্রাহিম মোল্যার মা রাবেয়া বেগমের ২০ হাজার টাকা হারানো নিয়ে বুধবার দুপুরে শাহাদাৎ এর মায়ের সাথে ঝগড়া হয়। বুধবার বিকালের এর পর শাহাদাৎ হোসেন বাড়ি থেকে নিখোঁজ হয়। সন্ধ্যায় সকল জায়গা খোঁজ করে তার সন্ধান না পেয়ে গ্রামের মসজিদে হারানো বিজ্ঞপ্তি ঘোষনা করা হয়। রাত ৭টার দিকে হারানো বিজ্ঞপ্তি মাইকে শুনে একই গ্রামের নাম প্রকাশ না করার শর্তে একজন জানায়, বাড়ির পাশের পুকুর পাড়ে শাহাদাৎ ও তার দাদিকে তিনি দেখে ছিলেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা পুকুর পাড়ে গিয়ে দেখে কাদাঁর ভিতর শাহাদাৎ মাথা মাটিতে পুতে রাখা মরদেহ।

পরে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে লোহাগড়া থানা পুলিশের একটি দল মরদেহ উদ্বার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সন্দেহভাজন ওই শিশুর দাদি রাবেয়া বেগম কে আটক করে পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আশিকুর রহমান বৃহস্পতিবার সকালে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সন্দেহভাজন হিসেবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ দাদিকে আটক করা হয়েছে। এঘটনা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চার বছরের শিশুর মরদেহ উদ্ধার, দাদি আটক

সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫