মাধবপুরে স্পিনিং মিল কারখানায় ভয়াবহ আগুন
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে এসএম স্পিনিং মিল নামক শিল্পকারখানায় তুুলার গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (৯ মার্চ) রাত পৌনে ৮ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিল্পকারখানার গুদামে রক্ষিত ৫ শত মেট্টিকটন তুলা আগুনে পুড়ে গেছে। গুদামে রক্ষিত ৫ শত মেট্রিকটন তুলা আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
এসএম স্পিনিং মিল শিল্প কারখানার জিএম আবুল বাশার জানান, রবিবার (৯ মার্চ) রাতে কারখানার তুলার গুদামে কালো ধোয়া ও আগুন জ্বলতে দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তুলার পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রক্ষিত প্রায় ৫ শত মেট্রিকটন তুলা পড়ে গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে এনেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
মাধবপুরে ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূঁইয়া বলেন,আগুনের সুত্রপাত এখনো নির্ণয় করা যায়নি। তবে গুদামের সব তুলা পুড়ে গেছে।
























