ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রসূতির পেটে অস্ত্র ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে জন্ম নবজাতকের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে বড় সংশোধন, ফল বদলেছে ২৩ হাজার ১৪৫ জনের ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি ১৫ বছরের চুক্তিতে থার্ড টার্মিনালের আয়ের বড় অংশ পাবে জাপান স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার জামালপুরে গাঁজাসহ মাদককারবারী আটক রাণীশংকৈলে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, পাল্টা দাবি প্রতিপক্ষের

গোমস্তাপুর ৮ বছর বয়সী শিশুকে যৌন হয়রানি

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৮ বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে জুতার মালা পরিয়ে এবং মুখে কালি মাখিয়ে পুরো গ্রামে ঘোরানো হয়েছে। পরে তাকে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে আটকে রাখা হলে পুলিশ গিয়ে থানায় নিয়ে যায়।

ওই ব্যক্তির নাম বায়রুল মিয়া (৫৫)। তার বাড়ি উপজেলার সন্তোষপুর গ্রামে। মুখে কালি ও গলায় জুতার মালা দিয়ে তাকে গ্রামে ঘোরানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার একটি গ্রামে বাইরুল জমি চাষ করেন। জমি দেখতে গিয়ে ওই শিশুকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে তাকে গণধোলাই দেয়া হয়েছে।

এলাকার গ্রাম পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম বলেন, মেয়েটার বয়স ৮-৯ বছর হবে। সে বাড়ির বারান্দায় ছিল। বায়রুল জমি দেখতে এসে তার কাছে যায়। এরপর তাকে মোবাইলে খারাপ ভিডিও দেখায় এবং গায়ে হাত দেয়। এলাকার একটা ছেলে এ দৃশ্য দেখে সবাইকে জানালে তাকে ধরা হয়।

জাহাঙ্গীর বলেন, ‘ধরার পরে আমাকে ডাকা হয়। আমি যাওয়ার আগেই বায়রুলের মুখে কালি মাখানো এবং জুতার মালা পরানো হয়। এভাবে পুরো গ্রাম ঘোরানো হয়। পরে তাকে ইউপি কার্যালয় এনে রাখা হয়। সন্ধ্যায় পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ‘আমি দুপুরের পর থেকেই এলাকার বাইরে আছি। বাইরে থেকে যতটুক শুনেছি, এলাকার মানুষ এই কাণ্ড ঘটিয়েছে। ওই ব্যক্তিকে পুলিশ থানায় নিয়ে গেছে। কী হচ্ছে এখনো জানি না।’

এ বিষয়ে গোমস্তাপুর থানার (ওসি) রইস উদ্দিন জানান, ‘শিশুটিকে যৌন হয়রানির বিষয়টি আটক ওই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোমস্তাপুর ৮ বছর বয়সী শিশুকে যৌন হয়রানি

সংবাদ প্রকাশের সময় : ০১:২১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫