ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্ষমতায় আসার আগের পরিকল্পনাই এখন বাস্তবায়ন হচ্ছে সবজির বাজারে স্বস্তি, সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ৫–১০ টাকা ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর কূটনৈতিক তৎপরতায় গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও বিদেশি বিনিয়োগ শেষ পর্যন্ত বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক পুতিনের ১৫০ বছর বাঁচার আকাঙ্ক্ষা, বাঁদরের রক্ত পরীক্ষা করছেন রুশ বিজ্ঞানীরা হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে ঢাকা-দিল্লি টানাপোড়েন, স্থগিত কনস্যুলার সংলাপ পাঁচ দিনের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা কম ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ বিক্ষোভ

মাধবপুরে মালিকবিহীন ৬৭৫০ কেজি ভারতীয় চিনি জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের মাধবপুরে মালিক বিহীন ৬৭৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, (৬ মার্চ) রাত পৌনে ১১ টার দিকে মাধবপুর উপজেলার জগদীশ পুর মুক্তিযোদ্ধা চত্বর নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় পাথর বোঝাই একটি ট্রাক টহল দলের নিকটবর্তী হলে টহল ট্রাকটিকে সিগন্যাল দিলে টহল দলের উপস্থিতি টের পেয়ে ড্রাইভার ট্রাকটি রেখে দ্রুত পালিয়ে যায়।

টহল দল ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে মালিকবিহীন অবস্থায় ৬৭৫০ কেজি ভারতীয় চিনি আটক করে। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ ১২ হাজার ৫ শত টাকা। আটককৃত মালামালের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।

হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন। এবং বলেন চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাধবপুরে মালিকবিহীন ৬৭৫০ কেজি ভারতীয় চিনি জব্দ

সংবাদ প্রকাশের সময় : ০২:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫