ঢাকা ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল সরকার শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার  ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার চায় শ্রমিকপক্ষ, মালিকদের প্রস্তাব ১৫,৮০০ জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য

কৃষিতে ভূমিকা রাখলেও স্বীকৃতি থেকে বঞ্চিত নারীরা

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষিনির্ভর বাংলাদেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৮ শতাংশ কৃষি খাতে নিযুক্ত। অন্যদিকে জীবিকার জন্য গ্রামীণ জনসংখ্যার ৭০ শতাংশ কৃষির ওপর নির্ভরশীল। কৃষি খাতকে মজবুত ও শক্তিশালী করতে গ্রামীণ নারী-পুরুষ সমান তালে ভূমিকা পালন করছে। নারী কৃষকরা তাদের পরিবারের খাদ্য সরবরাহের পাশাপাশি বাণিজ্যিক কৃষি কাজে অবদান রেখে দেশের সামগ্রিক অর্থনীতিকে চাঙ্গা রাখছে। সেই সঙ্গে, ভূমির মালিকানায় বা বাজার ব্যবস্থায় নারীর প্রবেশাধিকার নেই বললেই চলে। বাংলাদেশের মোট জনসংখ্যার ৪৯,৪ শতাংশ নারী।

নারীদের কৃষিতে অন্তর্ভুক্তি নিশ্চিত করা কেবল সামাজিক ন্যায়বিচারের প্রশ্ন নয়, বরং এটি বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জলবায়ু সহনশীলতার জন্য অপরিহার্য। বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী, উন্নয়নশীল দেশে কৃষিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হলে কৃষি উৎপাদনশীলতা ২০-৩০ শতাংশ বৃদ্ধি পেতে পারে, যা বিশ্বব্যাপী ক্ষুধা কমাতে ১২-১৫ শতাংশ পর্যন্ত সহায়তা করতে পারে।

কিন্তু দুঃখজনকভাবে, বাংলাদেশে নারীদের জমির মালিকানা মাত্র ১০ শতাংশের নিচে, যা তাদের কৃষিতে স্বাধীন উদ্যোগ নেওয়ার পথে প্রধান বাধা। এছাড়া সহজ শর্তে কৃষিঋণ, আধুনিক কৃষি প্রশিক্ষণ এবং ডিজিটাল কৃষি প্রযুক্তিতে নারীদের প্রবেশাধিকারের সীমাবদ্ধতা তাদের উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই, স্মার্ট কৃষিপ্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়িয়ে জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার নেতৃত্বে আনা জরুরি।

অর্থনীতিবিদরা বলছেন, কৃষি কাজে নারী শ্রমিকের ন্যায্য মজুরী নিশ্চিতে সরকারের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

পঞ্চাশোর্ধ আম্বিয়া খাতুন। স্বামী-সন্তানের পাশে থেকে দুমুঠো খাবারের সন্ধানে রোজ তার মধুপুরের জিগলবাইদ বাগানে আসা। জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে ২ মেয়েকে বিয়ে দিয়েছেন। আম্বিয়ার মত অন্যরা কলুর বলদ। আদ্যোপান্ত ঘানি টানছেন সংসারের। তবে দিনশেষে হাতে পাওয়া মজুরিতে নুন আনতেই পান্তা ফুরায়।

কিশোরীর নাম সেলিনা বিশ্বাস। অভাব ঘোচাতে রাজশাহীর প্রত্যন্ত গ্রাম থেকে স্বামীকে নিয়ে পা বাড়িয়েছে শহরের পথে। কাজের সন্ধানে এখন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বুড়ার বাজার এলাকায়। চড়া রোদ্দুর মাথায় করে ভরদুপুরে লাল মাটির বুকে করছে কোদালের কসরত। পুরুষ শ্রমিকদের সঙ্গে তাল মিলিয়ে মাটি খুড়ে তুলছে হলুদ। দিনশেষ মজুরি জোটে মাত্র দুই থেকে আড়াইশো টাকা।

বড়ই ক্লান্ত কান্দুরি বেগম। কামার শালার হাঁপড়ের মতো তার চলছে ফুসফুস। কান্না চেপে আসা গলায় তবুও সান্ত্বনার গীত। সুরের মোহে একটুখানি ক্লান্তি দূর করার চেষ্টা। ২৫ পয়সা থেকে শুরু হয় তার কাজ। জীবন সায়াহ্নে মজুরি এখন ২০০ টাকা। তবে, দ্রব্য-মূল্যের চড়া বাজারে তা বড়ই ক্ষুদ্র। এই জনপদের কৃষি অর্থনীতিতে গ্রামীণ নারীদের মজুরি পুরুষের অর্ধেকেরও কম।

কৃষি অর্থনীতিবিদরা বলছেন, দেশের কৃষির উৎপাদন বাড়াতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। সেই সাথে কৃষি কাজে নারী শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

শুধু উৎপাদন নয়, কৃষিপণ্য বাজারে পৌঁছানো এবং বিক্রিসহ সব কাজে তাঁদের অংশগ্রহণ বাড়াতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে কৃষি খাতে নারী উদ্যোক্তা তৈরির জন্য প্রশিক্ষণ ও সহায়তা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কৃষিতে ভূমিকা রাখলেও স্বীকৃতি থেকে বঞ্চিত নারীরা

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫