ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দলের নেতা নিহত থানায় হামলা-আগুন: ভিডিও-ছবি দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাড়িতে আগুন মির্জা আজমের ভাইকে ধরে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন গ্রেপ্তার নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন শেখ হাসিনা পরিবারের ১৫৬ ব্যাংক হিসাবে জব্দ ১,০৪৫ কোটি টাকা যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে ১ ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান, ঢাকায় আটক ৩

সাব রেজিষ্ট্রি অফিসে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও ঘেরাও

সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের পাঁচবিবি সাব রেজিষ্ট্রি অফিসে টাকা নিয়ে ভুয়া দলিল সম্পাদন, দলিল খরচের নামে দলিল লেখক সমিতির সদস্যরা সাধারণ মানুষের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে বিক্ষোভ ও সাব রেজিষ্ট্রি অফিস ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা।

বৃহস্পতিবার (৬ মার্চ) ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচবিবি উপজেলা শাখা ও সাধারণ জনতার ব্যানারে উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের সামনে এ বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা।

এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার আহবায়ক হাসিবুল হক সানজিদ, মুর্খ্য সংগঠক নাহিদ, যুগ্ম আহবায়ক আল আমিন ফকির, ফারজান হোসেন, আলিফ, সংগঠক মমো, তাসনিয়া, আনিকা, তাহসিন প্রমুখ।

বক্তারা বলেন, ৫ ই আগস্ট ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। তারপরও সাব রেজিষ্ট্রি অফিসে ঘুষ, দূর্নীতি অনিয়ম চলছে দেদারছে। এখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানি ও হেনস্থার স্বীকার হচ্ছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে সাব রেজিষ্ট্রি অফিসের অনিয়ম, দূর্ণীতি বন্ধের আল্টিমেটাম দেন তারা।

এর আগে সাব রেজিষ্ট্রি অফিসের এজলাসে ঢুকে সাব রেজিষ্ট্রিটার, অন্যান্য কর্মচারী সহ দলিল লেখক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক কে প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে রাখেন বৈষম্য বিরোধী ছাত্ররা।

পাঁচবিবি দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল মহুরী বলেন, তারা অভিযোগ করছে তা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।

উপজেলা সাব রেজিষ্টার (অতিরিক্ত দায়িত্ব) এসএম কামরুল হোসেন বলেন, আমি মাত্র একদিন আগে এখানে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছি। তাদের অভিযোগ গুলো লিখিত আকারে জানালে আমি উর্ধত্বন কৃর্তপক্ষকে অবহিত করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাব রেজিষ্ট্রি অফিসে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও ঘেরাও

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫