সংবাদ শিরোনাম ::
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ফখরুল
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
হাসপাতালে চারদিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে হাসপাতাল থেকে বাসায় আসেন তিনি। এ খবর নিশ্চিত করেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, দলের মহাসচিব এখন সুস্থ হয়েছেন।
এদিকে, বৃহস্পতিবার ঢাকায় একটি পাঁচতারা হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
গত রোববার হঠাৎ অসুস্থ হয়ে মির্জা ফখরুল ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।





















