ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল সরকার শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার  ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার চায় শ্রমিকপক্ষ, মালিকদের প্রস্তাব ১৫,৮০০ জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য

জানালেন জেনেভায় ভলকার তুর্ক

জুলাই গণঅভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জানিয়েছেন এই ঘটনার দায়ীদের বিচার হতে হবে, তবে জাতিসংঘ মৃত্যুদণ্ডের পক্ষে নয় বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৫ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মিশনে জুলাই-আগস্ট অভ্যুত্থানে চলাকালে মানবাধিকার লঙ্ঘন, নৃশংসতা ও নিপীড়নের তথ্য উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।

প্রতিবেদন পেশকালে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বড়ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। এ সময় জাতিসংঘের সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন পেশকালে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে জুলাই-আগস্ট অভ্যুত্থানে চলাকালে মানবাধিকার লঙ্ঘন, নৃশংসতা ও নিপীড়নের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে। এই ঘটনায় দায়ীদের অবশ্যই বিচার হতে হবে।

জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘটনা তদন্তে জাতিসংঘ কীভাবে তথ্য সংগ্রহ করেছে তা উল্লেখ করেন ভলকার তুর্ক।

প্রতিবেদন পেশ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জাতিসংঘ বাংলাদেশের জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘটনা অনুসন্ধান করেছে বলে আমরা কৃতজ্ঞ। প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে আমরা দৃঢ়ভাবে কাজ করবো। ইতোমধ্যেই বেশ কয়েকটি কমিশনও গঠিত হয়েছে।

এ সময় জুলাই-আগস্ট অভ্যুত্থানে যাত্রাবাড়ী এলাকার নৃশংসতা নিয়ে একটি ভিডিও চিত্র দেখানো হয়।

জুলাই-আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটে। তীব্র জনরোষের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

অভ্যুত্থানকালে তৎকালীন সরকারের নির্দেশে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের ক্যাডারদের গুলিতে রাজপথে ঝরে শত শত তরতাজা প্রাণ, যাদের মধ্যে অনেক নারী ও শিশুও ছিল। হাজার হাজার মানুষ আহত হন, যাদের অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।

গণঅভ্যুত্থানে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্যানুসন্ধান কার্যক্রম চালায় জাতিসংঘ। গত ১২ ফেব্রুয়ারি এর তদন্ত প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।

এতে বলা হয়, ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ সময় আহত হয়েছেন হাজার হাজার মানুষ। আহতরা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীসমূহের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জানালেন জেনেভায় ভলকার তুর্ক

জুলাই গণঅভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫