ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল সরকার শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার  ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার চায় শ্রমিকপক্ষ, মালিকদের প্রস্তাব ১৫,৮০০ জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য

অনুমোদনহীন ৪ ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অনুমোদনহীন ৪ ইট ভাটা মালিককে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধ দুইটি ইটভাটার আগুন নিভিয়ে আংশিক ভেঙে দেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ ) সকাল থেকে উপজেলার নেকমরদ ইউনিয়নের প্রয়াগপুর এলাকার মেসার্স এস এ বি  ব্রিকস, রাণীশংকৈল মহলবাড়ি এলাকার মেসার্স এইচ আর বি ব্রিকস,মেসার্স এন বি বি ব্রিকস, ও মেসার্স এম বি বি ব্রিকস নামে চারটি  ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার। 

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান। সেনাবাহিনী,পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। 

ঠাকুরগাঁও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান জানান, এ এলাকায় গড়ে ওঠা ইটভাটাগুলোর বেশিরভাগরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং সরকারি নিবন্ধন নেই। লাইসেন্সবিহীন এসব অবৈধ ইটভাটা পরিবেশের ক্ষতি করে ইট প্রস্তুত করছিল। অনুমোদন না থাকা এসব ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স এস এ বি  ব্রিকসকে ১ লক্ষ টাকা,  এবং মেসার্স এইচ আর বি ব্রিকস, মেসার্স এন বি বি ব্রিকস ও মেসার্স এম বি বি ব্রিকসকে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেসার্স এস এ বি  ব্রিকস ইট ভাটায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় ও মেসার্স এইচ আর বি ব্রিকস ভাটার কিছু অংশ ভেঙে দেয়াসহ এ দুটি ভাটার মালিকদের ইট প্রস্তুতের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ এসব ইটভাটার কার্যক্রম বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনুমোদনহীন ৪ ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫