ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর নির্মাণের ধুলা আর কালো ধোঁয়ায় বিপর্যস্ত ঢাকার বাতাস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির ওমরাহ শেষে ফেরা হলো না দেশে, সৌদিতে নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ শীত নামতেই সক্রিয় মানবপাচার চক্র, পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি মানুষ বাড়িতে সুগার মাপেন? খালি পেটে ও খাবারের পর মাত্রা কত থাকা উচিত কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়ে চাপে ট্রাম্প কারিগরি জটিলতায় বাড়ল এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় ডিসেম্বরেই কোনো আপার এই দেশে আসার সুযোগ নেই: নাহিদ ইসলাম এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

বললেন নাহিদ ইসলাম

পুরনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করেই জনকল্যাণ ও প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন ও সম্ভব নয়। এজন‍্য সাংবিধানিক পরিবর্তনে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম‍্য নিশ্চিত করা প্রয়োজন।

মঙ্গলবার (৪ মার্চ)সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

জুলাই হত‍্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের তাগিদও দেন তিনি। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির ফয়সলা করার আহ্বান জানান নাহিদ।

নাহিদ ইসলাম আরও বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি। নিবন্ধন নিতে শর্তাবলী পূরণ করে দ্রুত সময়ের মধ্যে আগাবো। গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে।

এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

অন‍্যান‍্যের মধ‍্যে এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ‍্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি, মুখ‍্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মেহেরাব সিফাত সহ নেতা -কর্মীরা। তারা বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ১ মিনিট নিরবতাও পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বললেন নাহিদ ইসলাম

পুরনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়

সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫