সড়ক দুর্ঘটনায় দুই চা শ্রমিক নিহত, আহত ৮
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল উপজেলায় সাতগাঁও ইউনিনের অন্তর্গত সাতগাঁও চা বাগানের সামনে মৌলভীবাজার টু হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাঁকা রাস্তার উপর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৮ জন আহত হয়েছে ।
সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে আমরাইলছড়া চা বাগানের একটি পিকআপ (রেজি নং সিলেট মেট্রো ন-১১-০১৮৩) চা পাতা ভর্তি ১৫ জন শ্রমিকদের নিয়া আঞ্চলিক মহাসড়কের প্রবেশ করাকালীন সময় গাড়ীর চাকা পামছাড় হইলে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে ঘটনাস্থলে উল্টে গিয়ে গাড়ীতে থাকা চা শ্রমিকগন গাড়ীর নিচে পরে ৬/৭ জন চা শ্রমিক গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজনের মৃত্যু হয়।
নিহতারা হলেন,হৃদয় রবিদাস (১৯), পিতা-রাম রবিদাস,বিলাস দাস (১৭), পিতা-কাজলদাস,উভয় সাং-আমড়াইলচড়া চা বাগান শ্রীমঙ্গল।
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বিষয় নিয়ে নিশ্চিত করে জানান,দূর্ঘটনা কবলিত গাড়ীটি হাইওয়ে পুলিশের হেফাজত আছে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
























