ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতে ঘুম নেই, সকালে ক্লান্তি! ‘সার্কাডিয়ান ডিপ্রেশন’-এর লক্ষণ চিনবেন যেভাবে কৃত্রিম রুম ফ্রেশনার নয়, ঘর মাতুক ৬ সুগন্ধি ফুলের গাছে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির আভাস, সমর্থন নেমে ৩৬ শতাংশে নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন শরীরী দৃশ্যে আপত্তি রশ্মিকার গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ চলছে: তথ্যমন্ত্রী পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে হামলার শঙ্কা, সতর্কতায় কয়েকটি সাইট স্থানীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব

গণতন্ত্র সূচকে ২৫ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গণতন্ত্র সূচকে সবচেয়ে বেশি অবনমন হয়েছে বাংলাদেশের। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশ ২৫ ধাপ পিছিয়েছে। ১৬৫টি দেশ ও ২টি অঞ্চলের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ১০০তম। আগের বছরের তুলনায় ২০২৪ সালে বিশ্বের আর কোনো দেশের গণতন্ত্রের সূচক এতটা পেছায়নি।

লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এর ২০২৪ সালের গণতন্ত্র সূচকে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে ইআইইউ এই সূচক প্রকাশ করে।

ইআইইউ নির্বাচন প্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতা এই পাঁচ বিষয়ের ভিত্তিতে সূচকটি তৈরি করে। প্রতিটি বিষয়ের স্কোর ১০। সেই হিসাবে বাংলাদেশের সার্বিক স্কোর ৪.৪৪, যা আগের বছরের তুলনায় ১.৪৪ পয়েন্ট কম।

পাঁচটি ক্যাটাগরির মধ্যে ‘সরকারের কার্যকারিতা’ ও ‘নাগরিক স্বাধীনতা’য় বাংলাদেশ সবচেয়ে কম স্কোর করেছে। ‘সরকারের কার্যকারিতায়’ ২.৫৭ ও ‘নাগরিক স্বাধীনতা’ ৩.৫৩ স্কোর করেছে বাংলাদেশ। তবে ‘নির্বাচন প্রক্রিয়া’ ও ‘বহুত্ববাদে’ সবচেয়ে ভালো করেছে। এর মধ্যে ৬ দশমিক শূন্য ৮ স্কোর নিয়ে সবচেয়ে ভালো করেছে ‘নির্বাচনপ্রক্রিয়া’ ও ‘বহুত্ববাদ’ ক্যাটাগরিতে। ‘রাজনৈতিক অংশগ্রহণ’ ও ‘রাজনৈতিক সংস্কৃতি’ উভয় ক্যাটাগরিতে স্কোর পেয়েছে ৫।

আবার এই স্কোরের ভিত্তিতে দেশগুলোর শাসনব্যবস্থাকেও চার ভাগে ভাগ করা হয়েছে: পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, হাইব্রিড শাসনব্যবস্থা এবং কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের মতো গত বছরও বাংলাদেশ ‘হাইব্রিড শাসনব্যবস্থায়’ থাকলেও এবার তা একেবারে নিচের দিকে নেমে গেছে। যেকোনো সময় কর্তৃত্ববাদী শাসনব্যবস্থায় নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।

হাইব্রিড শাসনব্যবস্থা বলতে ইআইইউ এমন ব্যবস্থাকে বোঝায়, যেখানে প্রায়ই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা বাধাগ্রস্ত হয়। এ শাসনব্যবস্থায় বিরোধী দলের ওপর সরকারের চাপ থাকে। বিচারব্যবস্থা স্বাধীন নয়। সাংবাদিকদের চাপ সৃষ্টি ও হয়রানি করা হয়। দুর্নীতির ব্যাপক বিস্তার, দুর্বল আইনের শাসন, দুর্বল নাগরিক সমাজ এমন শাসনব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন নিয়ে চাপে রয়েছে। গণ-অভ্যুত্থানের মুখে দীর্ঘদিনের শাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা শাসনভার গ্রহণ করে। তবে নির্বাচন দেওয়ার আগে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার করতে চায় তারা। ফলে নির্বাচন আয়োজন ২০২৫ সালের পরেও চলে যেতে পারে।

সূচকে সবচেয়ে বেশি ৯ দশমিক ৮১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে এবং ০ দশমিক ২ ৫ স্কোর নিয়ে তলানিতে রয়েছে আফগানিস্তান। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড ও সুইডেন। এই সূচকের ২৮তম অবস্থানে উঠে এলেও ‘ত্রুটিপূর্ণ গণতন্ত্র’ ক্যাটাগরিতে রয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র সূচকে ভারতের অবস্থান ৪১তম, শ্রীলঙ্কা ৬৭তম এবং পাকিস্তান ১২৪তম স্থানে রয়েছে।

ইআইইউ জানিয়েছে, ২০২৪ সালে ১৬৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ২৫টিতে পূর্ণ গণতন্ত্র ছিল। ৪৬টির গণতান্ত্রিক ব্যবস্থা ত্রুটিপূর্ণ। বাংলাদেশসহ ৩৬টি দেশ ও অঞ্চলে হাইব্রিড শাসনব্যবস্থা বিদ্যমান। আর সবচেয়ে বেশি ৬০টিতে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণতন্ত্র সূচকে ২৫ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫