ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি অপসারণের সিদ্ধান্ত ‘সুসংবাদ’: আসিফ মাহমুদ সরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন! নেপথ্যে হাসিনার সঙ্গে ফোনালাপ? চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই বাংলাদেশ হবে বৈশ্বিক উৎপাদন হাব: প্রধানমন্ত্রী সাংবাদিকতার স্বীকৃতি নির্ধারণে প্রয়োজন যথাযথ কর্তৃপক্ষ: তথ্যমন্ত্রী এমপি গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ ভারতের যশোরে যুবককে কুপিয়ে হত্যা, ঘাতক আটক যশোরে র‍্যাব-৬ মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে টাউন হল মিটিং পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর (তালিকাসহ)

মাধবপুরে পুড়ে ছাই ৪ দোকান, ক্ষতি ২০ লাখ টাকার

ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের দাবি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) গভীর রাতে উপজেলার ধর্মঘর বাজারে গিয়াস উদ্দিনের মুদি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল জানান, রাতে হঠাৎ বাজারের গিয়াসউদ্দিনের মুদি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে গিয়াস উদ্দিন মুদি দোকান, আক্তার সারের দোকান,জুবায়েদ কসমেটিক এবং জাবেদ এর চা স্টল পুড়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিসের সহযোগীতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাকিব হোসেন জানান,খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাধবপুরে পুড়ে ছাই ৪ দোকান, ক্ষতি ২০ লাখ টাকার

সংবাদ প্রকাশের সময় : ১১:৩১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫