ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতে ঘুম নেই, সকালে ক্লান্তি! ‘সার্কাডিয়ান ডিপ্রেশন’-এর লক্ষণ চিনবেন যেভাবে কৃত্রিম রুম ফ্রেশনার নয়, ঘর মাতুক ৬ সুগন্ধি ফুলের গাছে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির আভাস, সমর্থন নেমে ৩৬ শতাংশে নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন শরীরী দৃশ্যে আপত্তি রশ্মিকার গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ চলছে: তথ্যমন্ত্রী পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে হামলার শঙ্কা, সতর্কতায় কয়েকটি সাইট স্থানীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব

‘ডেভিল হান্টে’ চতুর্থ দিনে গ্রেপ্তার ৫৯১

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্টের’ চতুর্থ দিনে ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আটটি আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের পাঠনো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় অন্যান্য মামলা ও পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৯৫ জনকে।
এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৬।

এতে আরো বলা হয়েছে, চতুর্থ দিনে একটি পিস্তল, একটি চায়না রাইফেল, দুটি এলজি, চারটি ওয়ান শ্যুটারগান, বিভিন্ন অস্ত্রের ২০টি গুলি, ২০টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছুরি, তলোয়ার, হাতুড়ি, প্লায়ার্স, কিরিচ, লোহার পাইপও রয়েছে উদ্ধারের তালিকায়।

এর আগের ২৪ ঘন্টায়, অর্থাৎ তৃতীয় দিনে গ্রেপ্তার করা হয় ৬০৭ জনকে। সেদিন সব মিলিয়ে গ্রেপ্তার করা হয়েছিল ১৭৭৫ জনকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘ডেভিল হান্টে’ চতুর্থ দিনে গ্রেপ্তার ৫৯১

সংবাদ প্রকাশের সময় : ০৯:০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫