ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতে ঘুম নেই, সকালে ক্লান্তি! ‘সার্কাডিয়ান ডিপ্রেশন’-এর লক্ষণ চিনবেন যেভাবে কৃত্রিম রুম ফ্রেশনার নয়, ঘর মাতুক ৬ সুগন্ধি ফুলের গাছে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির আভাস, সমর্থন নেমে ৩৬ শতাংশে নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন শরীরী দৃশ্যে আপত্তি রশ্মিকার গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ চলছে: তথ্যমন্ত্রী পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে হামলার শঙ্কা, সতর্কতায় কয়েকটি সাইট স্থানীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব

স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসাইনকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পূর্ব লালপুর রেললাইন এলাকায় তার ইট-বালুর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মামুন ফতুল্লা পূর্ব লালপুর রেললাইনের পাশে মৃত সমন আরী বেপারীর ছেলে। তিনি ইট-বালু ও সিমেন্টের ব্যবসা করতেন।

নিহত মামুনের বড় ভাই আমজাদ হোসেনের ভাষ্য, মামুন বাসায় ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে তাকে কে বা কারা বাসা থেকে ডেকে তাঁর মা-বাবার দোয়া ট্রেডার্স নামের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ডেকে নিয়ে যায়। সেখানেই তাঁকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুলির শব্দ শুনে তিনি বাসা থেকে বের হয়ে ভাইয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তার ভাইয়ের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিহতের চোখে আঘাতের চিহ্ন আছে। সেটি গুলি নাকি অন্য কিছুর আঘাত, তা ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

সংবাদ প্রকাশের সময় : ১১:০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫