ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার

সুরঙ্গ করে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

লালমনিরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটে সোনালী ব্যাংকের একটি উপ-শাখায় সুরঙ্গ করে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ব্যাংকের চারিদিকে ঘিরে রাখে। নিরাপত্তার কারণে ব্যাংকের কাছে কাউকে যেতে দেয়নি।

সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার বড়বাড়ী সোনালী ব্যাংকের উপ-শাখায় এ ঘটনা ঘটে।

Lalmonirhat pic 02

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টায় সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের উপ-শাখার পিয়ন বিষয়টি বুঝতে পেড়ে চিৎকার দেন। পরে এলাকাবাসী ছুটে এলে ব্যাংকের পেছনের দেয়ালে সুরঙ্গ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে পুরো এলাকায় ঘিরে রাখেন।

এদিকে, ব্যাংকে থাকা টাকা বা অন্য কোনো কিছু লুট হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে অনুসন্ধান চলছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, ব্যাংকের কিছু খোয়া যায়নি। তদন্ত চলছে, তদন্ত শেষ হলে এ বিষয়ে কর্তৃপক্ষ মামলা করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুরঙ্গ করে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫