ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ট্রেনের বিকল্প হিসেবে চলবে বিআরটিসি বাস

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ২০৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রেনযাত্রীরা। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ রুটে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিআরটিসির বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেলপথ মন্ত্রণালয় এ তথ্য জানায়। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, এসব বাস ঢাকার কমলাপুর এবং বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহে যাত্রী পৌঁছে দেবে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে মঙ্গলবার থেকে সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এ অবস্থায় রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের রেলের টিকেট ব্যবহার করে বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন। এছাড়া ওইসব স্থান থেকে ঢাকায় আসতে পারবেন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উল্লেখ্য, বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় সরকারের আহ্বান প্রত্যাখ্যান করে সোমবার (২৭ জানুয়ারি) দিনগত রাত ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্রেনের বিকল্প হিসেবে চলবে বিআরটিসি বাস

সংবাদ প্রকাশের সময় : ১১:৩২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫