ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব ধসের গর্তে দুর্ঘটনার শঙ্কা, বাঁশ পুঁতে সতর্কসংকেত ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি নিয়োগে বেসরকারি ব্যাংকারদের দিকে সরকারের নজর সৌদিতে ২২ বাংলাদেশির শাস্তির তথ্য অস্পষ্ট, মৃত্যুদণ্ডের শঙ্কায় উদ্বেগ ১০ বিশ্ববিদ্যালয়ের লড়াই, চ্যাম্পিয়ন হলেই ১০ লাখ টাকা এবিজি ইউনিভার্সিটি কাপের অধিনায়ক সম্মেলন, উন্মোচন হলো ট্রফি ও জার্সি অতিরিক্ত ডিআইজির বাসায় ডিজে পার্টি, অংশ নিতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের ৬৭৮ কোটি টাকার স্বর্ণ-হীরার লেনদেন, জুলাই আন্দোলনের মামলায়ও আসামি দিলীপ

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, পুলিশ কর্মকর্তা চঞ্চল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরার নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলির ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট। গ্রেপ্তারের ১৫ মিনিটের মাথায় ঢাকার উদ্দেশে রওনা করে তারা।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, রোববার রাতে এসআই চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্র্যইবুনাল। এসময় তাদের সাথে ছিল ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট।

তিনি আরও জানান, গত নভেম্বর মাসে খাগড়াছড়ির দীঘিনালা থানায় যোগদান করেন এএসআই চঞ্চল চন্দ্র সরকার।

জানা গেছে, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। দূর থেকে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, নির্মাণাধীন ভবনের রড ধরে ঝুলে আছে এক তরুণ। ওই অবস্থায় তাকে পরপর অন্তত ৬ রাউন্ড গুলি করে পুলিশ। এরপর পুলিশ চলে গেলেও সেই তরুণ সেখানেই ঝুলে ছিলেন।

ঘটনাটি ঘটে ২০২৪ সালের ১৯ জুলাই। ঢাকার রামপুরার মেরাদিয়া এলাকার নির্মাণাধীন একটি ভবনে। ভুক্তভোগী তরুণের নাম আমির হোসেন (১৮)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকায় ফুফুর বাসায় থাকতেন এবং কাজ করতেন রামপুরার একটি রেস্তোরাঁয়। সেদিন ঘটনায় অবশ্য তিনি বেঁচে গিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, পুলিশ কর্মকর্তা চঞ্চল গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ১২:২৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫