ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট ২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ

জয়রথ থামলো রংপুরের

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১৯০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর রাইডার্সের জয়রফ থামিয়ে দিলো রাজশাহী দুর্বার। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজশাহীর বিপক্ষে ২৪ রানের পরাজয়ের মাধ্যমে রংপুর অপরাজিত থাকার রেকর্ড হারায়। এর ফলে প্লে-অফের দৌড়ে খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালসের তুলনায় এগিয়ে গেল দুর্বার রাজশাহী। দুই ম্যাচ হারা রাজশাহীর এটি চতুর্থ জয়।

রাজশাহী টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। দলের হয়ে ৩২ বলে ৬টি ছক্কা ও ২টি চারের মারে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ইয়াসির আলী। এছাড়া, সাব্বির হোসেন ১৯ বলে ৩৯ রান (৪টি চার ও ৩টি ছক্কা), এনামুল হক ৩১ বলে ৩২ এবং মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ রান করেন।

রংপুরের পক্ষে খুশদিল শাহ এবং আকিফ জাভেদ সমান ৩টি করে উইকেট নেন। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর ১৫ রানের মধ্যেই ৩টি উইকেট হারায়। স্টিভেন টেইলর (১০ বলে ৪), ইরফান শুক্কুর এবং ইফতিখার আহমেদ শূন্য রানে আউট হন। চতুর্থ উইকেটে সাইফ হাসান এবং খুশদিল শাহ দলের হাল ধরার চেষ্টা করেন। তবে ২৯ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৩ রান করে সাইফ বিদায় নেন।

অধিনায়ক নুরুল হাসান সোহান লড়াই চালিয়ে যান। তিনি ২৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪১ রান করেন। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ১৪ বলে ২৩ রান করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ব্যর্থ হন। রংপুর ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয়।

রাজশাহীর বোলারদের মধ্যে রায়ান বার্ল সর্বোচ্চ ৪ উইকেট নেন মাত্র ২২ রান খরচায়। তাসকিন আহমেদ এবং এসএম মেহেরব ২টি করে উইকেট শিকার করেন।

রাজশাহী ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে, ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ফরচুন বরিশাল টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চিটাগং কিংস তৃতীয় স্থানে।

ঢাকা ক্যাপিটালস (৬ পয়েন্ট), খুলনা টাইগার্স (৬ পয়েন্ট) এবং সিলেট স্ট্রাইকার্স (৪ পয়েন্ট) এখনও প্লে-অফের দৌড়ে টিকে থাকলেও তাদের পথ অনেক কঠিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জয়রথ থামলো রংপুরের

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫