ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যে মতপার্থক্য, জামায়াতের সিদ্ধান্তে এনসিপির আপত্তি ক্ষমতা হারিয়ে দেশে ফিরতে পারেননি যেসব নেতা ১৫ বছর পর শাহরুখ-কারিনা, ‘কিং’-এ নতুন চমক ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা? দাবি বাহাউদ্দিন নাছিমের চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,৩৯০ টন বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুরে স্বর্ণের দোকানে হামলা, স্বর্ণকারের মৃত্যু; আটক ১ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১

লাগামহীন চালের বাজার, ধানের দাম বৃদ্ধিকে দূষছেন মিল মালিকরা

কুষ্টিয়া প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চালের বাজারের ঊর্ধ্বগতির কারণে কুষ্টিয়ার জেলা প্রশাসন নড়েচড়ে বসেছে। ভরা মৌসুমে এভাবে চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করেন ক্রেতারা। অপরদিকে ধানের দাম বৃদ্ধিকে দোষারোপ করছেন মিল মালিকরা। কুষ্টিয়ার চালের লাগাতার দাম বৃদ্ধির কারণে তদারকিতে নেমেছেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। টাস্কফোর্স কমিটি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শহরের বড়বাজার ঘুরে চালের দাম যাচাই ও মুনাফার হার তদারকি করেন। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাইকারী ও খুচরা ক্রয়-বিক্রয় মূল্যর রশিদ মনিটরিং করেন।

সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর কুষ্টিয়ার মোকামে উৎপাদিত সব ধরনের চাল মিলগেটে কেজি প্রতি এক টাকা করে কমিয়ে বিক্রির ঘোষণা দেন জেলা প্রশাসক। এর আগে এক মতবিনিময় সভায় মিলমালিকেরা এই দাম কমানোর সিদ্ধান্ত নেন। কিন্তু সিদ্ধান্তের পরেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। মিল গেট থেকে খুচরা বাজার আগের দামেই বিক্রি হচ্ছে সব রকম চালের দাম। বরং কমানো দূরে থাক চালের বাজার আরো উর্ধ্বমুখী হচ্ছে।

খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, আগের দামেই মিল গেটে বিক্রয় হচ্ছে চাল। এ নিয়ে বাজারে আসা সাধারণ ক্রেতারাও প্রতিক্রিয়া দেখিয়েছেন। তবে ভরা মৌসুমে এভাবে চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করলেও ধানের দাম বৃদ্ধিকে দোষারোপ করছেন মিল মালিকরা।

বাজার তদারকি শেষে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত দাম নিলে কঠোর ব্যবস্থা জানিয়ে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন,মিল গেটে দাম বেশি নাকি খুচরা পর্যায়ে দাম বেশি। চালের বাজারের প্রকৃত চিত্রটি বের করতে চাচ্ছি। কোথায় অসামঞ্জস্য,কেন দাম বাড়ছে বলে অভিযোগ আসছে। সেজন্য খুচরা পর্যায়ে ও মিলগেটে তদারকির মাধ্যমে ক্রস চেক করা হচ্ছে।

তিনি বলেন,বাজারে আমদানি করা চালের দাম কম। তাহলে আদৌও চালের দাম বাড়ার কোন যৌক্তিকতা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। যদি তদারকিতে চালের দাম বাড়ার যৌক্তিকতা না থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক আরও বলেন,অনিয়ম আছে কিনা আমি এখনি তা বলতে চাচ্ছি না। ম্যাজিস্ট্রেটরা ভাউচার সংগ্রহ করেছেন। তারা ক্রস চেক করার পর আমরা বুঝতে পারবো কেউ আসলে কারসাজি করেছে কিনা কিংবা কোন সিন্ডিকেট আছে কি নেই। যদি প্রমাণ খুঁজে পাই তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং দৃশ্যমান আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীল, জেলা খাদ্য নিয়ন্ত্রক আল্ ওয়াজিউর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লাগামহীন চালের বাজার, ধানের দাম বৃদ্ধিকে দূষছেন মিল মালিকরা

সংবাদ প্রকাশের সময় : ১২:৫২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫