ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটার ১২০ ফুট চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন যশোরে শিশু-কিশোরদের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্পে বড় বিনিয়োগ, ব্যয়ের চাপ সরকারের নিজস্ব অর্থায়নে এনআইডি সংশোধনের আড়ালে সম্পত্তি ও উত্তরাধিকার জালিয়াতি

রাতের আঁধারে টাকা দিলো দুর্বার রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপিএলের চলতি আসরে দুর্বার রাজশাহীর খেলোয়াড়েরা পারিশ্রমিক না পেলে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিলেন। এছাড়া বিসিবিও আল্টিমেটাম দিয়ে বলেছিল, বৃহস্পতিবারের (১৬ জানুয়ারি) টাকা পরিশোধ না করলে ফ্র্যাঞ্চাইজি বাতিল করে দেওয়া হবে। এ নিয়ে দিনভর অনিশ্চয়তা শেষে গভীর রাতে টাকা পেতে শুরু করেন রাজশাহীর ক্রিকেটাররা।

পারিশ্রমিক না পাওয়ায় বুধবার (১৫ জানুয়ারি) অনুশীলন বর্জন করেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। এ নিয়ে তোলপাড় শুরু হয় দেশের ক্রিকেটে। যদিও রাজশাহী ফ্র্যাঞ্চাইজি দাবি করে, খেলোয়াড়দের বিশ্রাম দেয়া হয়েছে। তাছাড়া বলা হয়, নুরুল হাসান সোহানের ছক্কায় রাজশাহী মালিকের স্ত্রী আহত হয়ে ব্যাংককে থাকায় নাকি ক্রিকেটারদের চেক বাউন্স করেছে।

এরপর জরুরি বৈঠকে বসে রাজশাহী কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দেয় বিসিবি। ব্যাংক আওয়ার শেষ হলেও টাকার কোনো খবর ছিল না। হতাশ হয়ে পড়েছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। অবশেষে বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ক্রিকেটারদের ২৫ শতাংশ টাকা পরিশোধ করেছে দুর্বার রাজশাহী, যদিও নিয়মানুযায়ী তাদের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধের কথা ছিল।

ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর ২টায় নির্ধারিত সময়ই সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী ক্রিকেটাররা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, বিপিএল শুরুর আগে দলগুলো খেলোয়াড়দের মোট অর্থের অর্ধেক শোধ করবে। বাকি ৫০ শতাংশের ২৫ ভাগ টুর্নামেন্টের মাঝে এবং বাকিটা টুর্নামেন্ট শেষে পরিশোধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাতের আঁধারে টাকা দিলো দুর্বার রাজশাহী

সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫