ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুস সালাম পিন্টু স্কুল ফিডিংয়ের রুটি-ডিম খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিশু অসুস্থ ভিমরুলীর ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ, পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ আগের সরকারের ১,৩০০ প্রকল্পে চলছে যাচাই-বাছাই: অর্থমন্ত্রী প্রয়োজনে জীবন দেব, তবু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আপস নয়: মির্জা ফখরুল গোসল করতে নেমে পুকুরে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, মিলছে না কারামুক্তি বিপিসির একচ্ছত্র আধিপত্য শেষ হচ্ছে: জ্বালানি বাজারে আসছে বেসরকারি খাত হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৯৮

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে শিশুসহ ৩৮ রোহিঙ্গা

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মাছ ধরার ট্রলারে করে উপকূলে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৮ রোহিঙ্গাকে আটক করা হয়। এরমধ্যে ৩০ শিশু ও ৮ নারী রয়েছে।

তারা মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, অনুপ্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

এর আগে গত ৫ জানুয়ারি মেরিন ড্রাইভের টেকনাফের মুন্ডারডেইল ঘাটে একটি ট্রলারে করে আসা নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গাকে আটক করেছিল বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে শিশুসহ ৩৮ রোহিঙ্গা

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫