ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাবদাহে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন? এইচপিভি টিকা: পুরুষদেরও সুরক্ষায় জরুরি—কোন কোন ক্যানসার ঠেকায়? হৃদ্‌রোগের আগে শরীরে কী ঘটে? ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ ও ঝুঁকির কারণগুলো ‘কৃত্রিম বন্যা’য় সড়কেই হাঁটু পানি, ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম পানির নিচে পাকা ধান, হাওরপাড়ে কৃষকদের হাহাকার টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে খাবার পানি বিতরণ নিউমার্কেটে গুলিবর্ষণে নিহত এক ব্যক্তি—সন্ত্রাসী দ্বন্দ্বের সন্দেহে তদন্তে পুলিশ পরীক্ষাকক্ষে পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিল শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যে ১০ মিনিট অচল সংসদ মে মাসে কেমন থাকবে আবহাওয়া? ঝড়-বৃষ্টি থাকলেও বাড়তে পারে তাপমাত্রা

মোবাইল ইন্টারনেটে সুখবর, প্যাকেজ নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ২৯০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবাইল ফোনে ইন্টারনেট প্যাকেজে সীমা তুলে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন থেকে ঘণ্টা হিসেবেও প্যাকেজ কিনতে পারবেন গ্রাহকরা। সেই সাথে অপারেটররা গ্রাহককেন্দ্রিক বিভিন্ন মেয়াদের প্যাকেজও দিতে পারবে।

রোববার (১২ জানুয়ারি) বিটিআরসির জারি করা নির্দেশিকায় প্যাকেজের ক্ষেত্রে এসব সুযোগ দেয়া হয়েছে। ফলে প্রায় ১৫ মাসের মাথায় ইন্টারনেট প্যাকেজ বিক্রির ক্ষেত্রে অপারেটরদের ওপর থাকা শর্তগুলো শিথিল হলো।

২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ নির্দেশিকায়, মোবাইল গ্রাহকদের ৭, ৩০ দিন ও আনলিমিটেড মেয়াদে সর্বোচ্চ ৪০ টি ডাটা প্যাকেজ অফারের সীমা বেঁধে দেয় বিটিআরসি। যা নিয়ে অসন্তোষ জানিয়ে আসছিল মোবাইল অপারেটররা।

নতুন নির্দেশিকায় অপারেটররা তিন ধরনের প্যাকেজ দিতে পারবে। নিয়মিত প্যাকেজ, যে প্যাকেজগুলো সব গ্রাহকের জন্য উন্মুক্ত থাকে; গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ-গ্রাহকের ব্যবহার ও গ্রাহকপ্রতি গড় রেভিনিউর ওপর ভিত্তি করে নির্দিষ্ট ক্যাটাগরির গ্রাহকের জন্য; রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ বাজার যাচাই-বাছাই করতে এবং ধরন বুঝতে যে প্যাকেজ গ্রাহকদের দেয়া হবে।

নিয়মিত প্যাকেজগুলোর মেয়াদ সর্বনিম্ন ১৫ দিন, গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন ৩ দিন এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ সর্বনিম্ন সাত দিন মেয়াদি হবে। এই তিন প্যাকেজের বাইরেও গ্রাহকের স্বার্থ এবং আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অপারেটররা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নির্ধারণ করতে পারবে। তার আওতায় ঘণ্টাভিত্তিক এবং এক থেকে তিন দিন মেয়াদি প্যাকেজ করার সুযোগ দিয়েছে বিটিআরসি।

নির্দেশনা অনুযায়ী, প্রতি ঘণ্টার জন্য সর্বোচ্চ ২০০ এমবি, এক দিনের জন্য সর্বোচ্চ ৩ জিবি, দুদিনের জন্য সর্বোচ্চ ৫ জিবি এবং তিন দিনের জন্য সর্বোচ্চ ৮ জিবি প্যাকেজ দিতে পারবে অপারেটররা।

গ্রাহক যাতে তার সুবিধা অনুযায়ী প্যাকেজ গ্রহণ করতে পারে, সে জন্য ‘ফ্লেক্সিবল প্ল্যান’ হিসেবেও একটি পাকেজ থাকবে। এ ছাড়া মেয়াদবিহীন অর্থাৎ আনলিমিটেড প্যাকেজও থাকবে। তবে সে ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দিতে হবে। যেকোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে গ্রাহককে এসএমএসের মাধ্যমে সে বিষয়ে জানাতে হবে।

অবশ্য রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঘণ্টা-মিনিটভিত্তিক কোনো প্যাকেজ দেয়া যাবে না। কোনো ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা থেকে গেলে, তা ‘ক্যারি ফরওয়ার্ড’ হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগেই যদি গ্রাহক একই প্যাকেজ আবার কেনে, তাহলে পরের প্যাকেজে অব্যবহৃত ডেটা ব্যবহার করা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোবাইল ইন্টারনেটে সুখবর, প্যাকেজ নিয়ে নতুন নির্দেশনা

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫