ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য কমলগঞ্জে প্রকৃতি ও ঐতিহ্যের বন্দনায় খাসিদের ‘সেং কুটস্নেম’ উদযাপন প্রসূতির পেটে অস্ত্র ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে জন্ম নবজাতকের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে বড় সংশোধন, ফল বদলেছে ২৩ হাজার ১৪৫ জনের ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি ১৫ বছরের চুক্তিতে থার্ড টার্মিনালের আয়ের বড় অংশ পাবে জাপান স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার

জানালো প্রেস উইং

সরকারি চাকরিতে হিন্দুদের নিষিদ্ধের দাবি সঠিক নয়

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সরকার সরকারি চাকরিতে হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে এক এক্স পোস্টে (সাবেক টুইটার) দাবি করেছে টাইমস আলজেবরা। তবে এই দাবি মিথ্যা এবং বানোয়াট বলে জানিয়েছে চিফ অ্যাডভাইজার (সিএ) প্রেস উইং ফ্যাক্টস।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

টাইমস আলজেবরা নামে ওই এক্স অ্যাকাউন্টের পোস্টে বলা হয়, “সরকারি চাকরিতে হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তাই, পুলিশ হোক বা সরকারি চাকরি, মুসলিমরা অগ্রাধিকার পাবে।

পোস্টে আরও বলা হয়, পাস করা নতুন এক সরকারি আদেশে কনস্টেবল থেকে শুরু পুলিশের করে উচ্চ পদে যোগদানে হিন্দু প্রার্থীদের নিষিদ্ধ করা হয়েছে। এসব পদে দেড় হাজারের বেশি হিন্দু প্রার্থীর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

সিএ প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, টাইমস আলজেবরার পোস্টে যে দাবিগুলো করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না। পোস্টে উল্লিখিত স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জানালো প্রেস উইং

সরকারি চাকরিতে হিন্দুদের নিষিদ্ধের দাবি সঠিক নয়

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫