ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দলের নেতা নিহত থানায় হামলা-আগুন: ভিডিও-ছবি দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাড়িতে আগুন মির্জা আজমের ভাইকে ধরে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন গ্রেপ্তার নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন শেখ হাসিনা পরিবারের ১৫৬ ব্যাংক হিসাবে জব্দ ১,০৪৫ কোটি টাকা যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে ১ ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান, ঢাকায় আটক ৩

বাদোখালী বিল রক্ষায় খাল খনন ও সুইজগেট সচলের দাবি

আবু হানিফ, বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট সদর উপজেলার ৫০ হাজার মানুষের আয়ের উৎস্য বাদোখালী বিল রক্ষা, এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য খাল খনন ও সুইজগেট সচল করার দাবি করেছেন পরিবেশকর্মীরা। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি বাগেরহাট নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বাগেরহাট প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

এসময়, পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সহসভাপতি,মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটন, সদস্য কামরুন্নাহার পলি, লীলা নারী দাস, মোঃ আলিমুজ্জামান, শেখ নেওয়াজ শরীফ, হাসান মাহমুদ জসিমসহ বাদোখালী বিল এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন, বাগেরহাট সদর উপজেলার ৩৪/১ পোল্ডারের অধীনে থাকা নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় বাদোখালী বিলে শুকনো মৌসুমে ব্যাপক পানি সংকটের সৃষ্টি হয়। আবার পানি নিস্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় বছরের ৬ মাসের বেশি সময় সদর উপজেলার রনভূমি, বাদোখালি, চাপাতলা, খুলসি, আফরাসহ ১৩টি গ্রাম জলাবদ্ধ থাকে। একদিকে প্রয়োজনের সময় পানি সংকট, অন্যদিকে জলাবদ্ধতায় এলাকার কৃষি ও মৎস্য খাতে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। এই গ্রামগুলোর ৫০ হাজার মানুষের কৃষি ও মৎস্য খাতে আয় কমার পাশাপাশি জীবন-যাপনেও নেতীবাচক প্রভাব পড়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়া হলে, আগামীতে এই সমস্যাগুলো আরও গুরুতর হতে পারে।

আয়োজকরা বলেণ, এসব সমস্যার সমাধানের জন্য বাদোখালী ৩৪/১ পোল্ডারের অধীনে থাকা ৪টি সুুইজগেট সচল করতে হবে। এই এলাকার ছোট বড় সকল নদী খাল দখলমুক্ত এবং পুনরায় খনন করার দাবি জানান তারা।
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া, যাত্রাপুর এবং ষাটগম্বুজ ইউনিয়নের ৭ হাজার একর জমি নিয়ে বাদোখালী বিল। এই বিলের কৃষি এবং মৎস্য খাতের ওপর নির্ভরশীল প্রায় ৫০ হাজার মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাদোখালী বিল রক্ষায় খাল খনন ও সুইজগেট সচলের দাবি

সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪