ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল সরকার শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার  ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার চায় শ্রমিকপক্ষ, মালিকদের প্রস্তাব ১৫,৮০০ জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য

জাবির ভর্তিতে থাকছে না মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ১৭৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে। তবে এবারের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা থাকছে না।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা পদ্ধতি বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এখনো পোষ্য কোটা ও ভিসি কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু হবে, যা ২১ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। এই সময়ের মধ্যে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। পরবর্তী, ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা।

এছাড়া, গত বছরের ছয় ইউনিটের পরিবর্তে এবারে ভর্তি পরীক্ষায় মোট ১০টি ইউনিটে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আইন অনুষদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবার স্বতন্ত্র ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এবারের ভর্তি পরীক্ষায় থাকছে না মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা। তবে পোষ্য ও ভিসি কোটার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাবির ভর্তিতে থাকছে না মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪