ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য কমলগঞ্জে প্রকৃতি ও ঐতিহ্যের বন্দনায় খাসিদের ‘সেং কুটস্নেম’ উদযাপন প্রসূতির পেটে অস্ত্র ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে জন্ম নবজাতকের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে বড় সংশোধন, ফল বদলেছে ২৩ হাজার ১৪৫ জনের ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি ১৫ বছরের চুক্তিতে থার্ড টার্মিনালের আয়ের বড় অংশ পাবে জাপান স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার

খেলার মাঠ দখল করে দোকানপাট, উচ্ছেদের দাবি শিক্ষার্থীদের

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 41;

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের বাগডাঙ্গা দারুল উলুম দাখিল মাদরাসার খেলার মাঠ দখল করে দোকানপাট নির্মাণের প্রতিবাদে ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২টায় সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা মাদরাসা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, গত ১৬ বছর ধরে মাদরাসার খেলার মাঠ দখল করে দোকানপাটসহ অবৈধ স্থাপনা নির্মাণ করেছে দখলকারীরা। এনিয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) বরাবর দফায় দফায় অভিযোগ দেয়া হয়। উপজেলা ভূমি অফিস এনিয়ে একাধিকবার অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে নোটিশ দিলেও তা মানেনি তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, খেলার মাঠের চারিদিকে দোকানপাট তৈরি করা হয়েছে। সেখানে ক্লাসের ফাঁকে খেলতে গেলেই বাধা দেয় অবৈধ দখলকারী দোকানদাররা। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের প্রয়োজনে দ্রুত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খেলার মাঠ ফিরিয়ে দেয়ার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগডাঙ্গা দারুল উলুম দাখিল মাদরাসার সুপার মোহা. আজিজুর রহমান, সহ-সুপার মো. মতিউর রহমান, সহকারী শিক্ষক মাসুদ রানা, সিনিয়র সহকারী মৌলভী মো. সাইদুর রহমান, ইবতেদায়ী প্রধান মো. মোস্তফা কামাল, সহকারী শিক্ষক তামান্না মহল শিশির, শিক্ষার্থী হালিমা খাতুন, রুবেল হোসেনসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খেলার মাঠ দখল করে দোকানপাট, উচ্ছেদের দাবি শিক্ষার্থীদের

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪