ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিএনপি ছেড়ে আ’ লীগে, চাল সিন্ডিকেটে শত শত কোটি টাকা কামান রশিদ

কুষ্টিয়া প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ২৭৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব বলেন, গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের এক মামলার ওযারেন্ট ভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। রশিদের বিরুদ্ধে এক কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৭ টাকার একটি মামলা করেছিলেন তিনি।

ওই মামলায় আদালত পরপর দুইবার গ্রেফতারী পরোয়ানা জারি করার পরও আসামি গ্রেফতার না হওয়ায় কুষ্টিয়া পুলিশ সুপার ও কুষ্টিয়া আর্মি ক্যাম্প বরাবর আসামিকে গ্রেফতারের আবেদন জানান ভুক্তভোগী ওই ব্যক্তি। ওই আবেদনে বলা হয়, আসামি তার ব্যাংক হিসাবে আমার কাছ থেকে ১,৩৩,৬৪,৮৬৭ টাকা অগ্রিম নিয়ে মৎস্য খাদ্যের কাঁচামাল কিংবা টাকা কোনোটাই দিচ্ছেন না। গ্রেফতারী পরোয়ানা থাকার পরও আসামি প্রকাশ্যে ঘোরাঘুরি করে আদালতের আদেশ অগ্রাহ্য করছেন।

ভুক্তভোগী আতিকুর রহমান বলেন, উনি আমার সাথে প্রতারণা করেছেন। পুলিশের একটি সূত্র জানায়, এক সময় বিএনপির রাজনীতির সাথে সক্রিয় ছিলেন আব্দুর রশিদ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের আস্থাভাজনে পরিণত হন। পুলিশের একটি সূত্র জানায়, আব্দুর রশিদের বিরুদ্ধে প্রতারণা অর্থ আত্মসাৎসহ সারাদেশে প্রায় ৬৮ টির বেশি মামলা রয়েছে।

সূত্র জানায়, আব্দুর রশিদ বিগত আওয়ামী লীগ শাসনামলে কতিপয় নেতাদের সাথে যোগসাজস করে চালের দাম বাড়িয়ে শত শত কোটি টাকা কামানোর অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি ছেড়ে আ’ লীগে, চাল সিন্ডিকেটে শত শত কোটি টাকা কামান রশিদ

সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪