ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিরের আক্রমণে বদলে গেল মৃত্যুর সিদ্ধান্ত, বাঁচার আকুতিতে চিৎকার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোলাম মাওলা রনি নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে দড়াটানা মসজিদে দোয়া মাহফিল ৭ নভেম্বরের চেতনাই হোক বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা: প্রধানমন্ত্রী দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে: নাহিদ ইসলাম হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৪ যমুনার দুর্গম চরে হেকমতের হুমকিতে অবরুদ্ধ পরিবার, নিরাপত্তাহীনতায় দিন কাটছে

বদলে যাচ্ছে ডেঙ্গু’র ধরণ, প্রতিরোধ ক্ষমতা কম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে শুধুমাত্র চট্টগ্রামেই। এরমধ্যে প্রায় সাড়ে ৫৪ শতাংশই নারী। অথচ আক্রান্তদের তালিকায় নারীর হার মাত্র সাড়ে ২৭ শতাংশ।

এদিকে, কম আক্রান্ত হলেও বেশি মৃত্যুর জন্য নারীর জীবন ধারণ প্রক্রিয়াকে দায় দিচ্ছেন বিশেষজ্ঞরা। যা নারীকে ডেঙ্গু বদলে যাওয়া ধরনের ফাঁদে ফেলছে। তাদের পর্যবেক্ষণ, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার পাশাপাশি উদাসীনতা নারীর মৃত্যু বাড়িয়ে দিচ্ছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ক্রমেই অবনতির দিতে যাচ্ছে ডেঙ্গুর চিত্র। বাড়ছে মৃত্যুর ঘটনাও। শুধুমাত্র গেল দুই সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। যা গেল অক্টোবর মাসের চেয়েও ১১ শতাংশ বেশি। আক্রান্তের সংখ্যাও কমতি নেই।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৫৩৭ জন। এরমধ্যে ১ হাজার ৯০০ জন হচ্ছে পুরুষ। যা মোট রোগীর ৫৩ দশমিক ৭১ শতাংশ। আর নারীর সংখ্যা ছিল ৯৮৬ জন। যা মোট রোগীর ২৭ দশমিক ৮৭ শতাংশ। বাকি ৬৫১ জন হচ্ছে শিশু। যা মোট ভর্তি হওয়াদের মধ্যে ১৮ দশমিক ৪০ শতাংশ।

অন্যদিকে, এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর চট্টগ্রামে ৩৫ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে ১৯ জনই হচ্ছেন নারী। যা মোট মৃত্যুর ৫৪ দশমিক ২৮ শতাংশ। আর পুরুষের সংখ্যা ১২ জন। যা মোট মৃত্যুর ৩৪ দশমিক ২৮ শতাংশ। আর ডেঙ্গুতে ৪ শিশুর মৃত্যু হয়েছে। যা মোট মৃত্যুর ১১ দশমিক ৪২ শতাংশ।

এদিকে শরীরে হালকা জ্বর ছিল নগরীর হালিশহরের বাসিন্দা নাসিমা আক্তারের। দু’দিন পর চিকিৎসকের পরামর্শে পরীক্ষা নিরীক্ষা করলে জানতে পারেন তিনি ডেঙ্গুতে আক্রান্ত। এরপর বাসাতেই অবস্থান করেন ৪৭ বছর বয়সী এ গৃহিনী। কিন্তু শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত ৯ নভেম্বর ভর্তি হন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় প্রায় ছয়দিন ডেঙ্গুর সঙ্গে লড়ে হেরে যান এ নারী।

নাসিমা আক্তারের মতো চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে শুধুমাত্র চট্টগ্রামেই। অন্যদিকে, এখনও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম যদি জোরদার করা না হয়, তাহলে বাকি দিনগুলোতে আরও ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে বলেও আশঙ্কা করছেন চিকিৎসকসহ কীটতত্ত¡বিদরা।

এদিকে, সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১৬ দিনে ৯২ জনের মৃত্যু হলো। শনিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বদলে যাচ্ছে ডেঙ্গু’র ধরণ, প্রতিরোধ ক্ষমতা কম

সংবাদ প্রকাশের সময় : ১২:৪২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪