ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল সরকার শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার  ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার চায় শ্রমিকপক্ষ, মালিকদের প্রস্তাব ১৫,৮০০ জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য

ইফার নতুন মহাপরিচালক রেজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। বুধবার (৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে তাকে প্রেষণে নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

বিদায়ী মহাপরিচালক ড. মুহাম্মদ বশিরুল আলমের স্থলাভিষিক্ত হবেন রেজানুর রহমান। মাঝখানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

১৭তম বিসিএসের কর্মকর্তা রেজানুর রহমান ১৯৯৮ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন। এরপর তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব এবং যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিদ্যুৎ বিভাগে যোগদানের আগে রেজানুর রহমান দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইফার নতুন মহাপরিচালক রেজানুর রহমান

সংবাদ প্রকাশের সময় : ১০:৪২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪