ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট ২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ পাবনায় গোপনে মজুত ৪৬৬ বস্তা সার উদ্ধার, তিন ব্যবসায়ীকে জরিমানা শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির মঞ্চে যেতে হবে ‘ওসি ঠিক তো সব ঠিক’—নারীকে বাসায় ডাকলেন দাগনভূঞার ওসি, ছড়াল ফোনালাপ বাবার মরদেহ রেখেই সম্পত্তি নিয়ে সন্তানদের মারামারি

টাঙ্গাইলে নিষিদ্ধ ফেনসিডিল সহ দুই বিক্রেতা গ্রেপ্তার 

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ১৯৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন এলাকা থেকে সোমবার(৪ নভেম্বর) ভোরে প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের বিক্রি নিষিদ্ধ ফেনসিডিল সহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি-উত্তর)। 

জানা যায়, গোপণে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি-উত্তর) একটি দল বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে সেতুপূর্ব রেল স্টেশন এলাকায় সোমবার ভোর ৪টার দিকে অভিযান চালায়। অভিযানে কাভার্ডভ্যানে তল্লাসী চালিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ৩৫০ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক বিক্রেতা দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ফরহাদ মোল্লার ছেলে মো. চঞ্চল মোল্লা(২৭) ও একই উপজেলার অশ্বীনি কান্ত রায়ের ছেলে খিতিশ চন্দ্র রায়(৩৭)।

দৌঁড়ে পালিয়ে যাওয়া মাদক বিক্রেতারা হচ্ছেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার রহিম(৪২) ও রংপুর জেলার শামীম(৪৫)। জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি-উত্তর) অফিসার ইনচার্জ এবিএমএস দোহা বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মো. মনির হোসেনের নেতৃত্বে একটি চৌকষ দল বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের সেতুপূর্ব রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় কাভার্ডভ্যানে মাদকদ্রব্য পরিবহণকালে ৩৫০ বোতল ফেনসিডিলসহ উল্লেখিত দুজনকে গ্রেপ্তার করা হয়। অন্য দুজন দৌঁড়ে পালিয়ে যায়। মাদকদ্রব্য পরিবহনকারী কাভার্ডভ্যান জব্দ ও তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাঙ্গাইলে নিষিদ্ধ ফেনসিডিল সহ দুই বিক্রেতা গ্রেপ্তার 

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪