ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল সরকার শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার  ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার চায় শ্রমিকপক্ষ, মালিকদের প্রস্তাব ১৫,৮০০ জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য

ইসলামপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার দুপুরে (২৭ অক্টোবর) পৌর যুবদলের উদ্যোগে ডাকবাংলো মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে ভার্চূয়ালে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এএসএম আঃ হালিম। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানীর সভাপতিত্বে জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন,পৌর যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান শাহীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সুজন প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা সংগঠন সুসংগঠিত করতে আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন- শেখ হাসিনাকে দেশছাড়া করেছি, কিন্তু তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠনের লক্ষে সকলকে সজাগ থাকার আহবান জানান। পরে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাহফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের এ অঙ্গসংগঠন প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসলামপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪