ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনার ফেরার ঘোষণা ও গঙ্গার পানি চুক্তি: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ পঞ্চগড়ে শীতের আগাম বার্তা, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, চট্টগ্রামে আ’ লীগের তিন নেতার বাসায় পুলিশের তল্লাশি মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার রাজনৈতিক অস্থিরতার সুযোগে গুজবের বিস্তার, আতঙ্ক ছড়াচ্ছে ভুয়া তথ্য ২০৩০ বিশ্বকাপে খেলবেন মেসি, নাকি দেখা যাবে আর্জেন্টিনার কোচিং স্টাফে? প্রক্রিয়াজাত খাবার থেকে বায়ুদূষণ, ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে যে পাঁচ বিষয় কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ

ভাংচুর মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকে সাবেক এক ইউপি সদস্যতে গ্রেপ্তার করেছে নৌবাহিনী কন্টিনজেন্ট।

গ্রেপ্তার জসিম উদ্দিন (৪৩) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়। এর আগে, একই দিন দুপুর ১ টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, নৌবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক মামলার আসামি জসিমকে উপজেলার জাহাজমারা ইউনিয়ন থেকে আটক করে। তার বিরুদ্ধে এলাকায় হামলা, মারামারি, ভাংচুর, চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘ দিন সে গা ঢাকা দিয়ে ছিল। কয়েক দিন আগে এলাকায় ফিরলে নৌবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে তিনি একটি মামলায় জামিনে রয়েছে। অপর একটি মামলার পলাতক আসামি। বুধবার সকালে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাংচুর মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ১২:২১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪