ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ বিক্ষোভ যশোরে আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল একসঙ্গে ছয় পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুতি, এএসপিকে বাধ্যতামূলক অবসর শেখ হাসিনার দেশে ফেরা ও আপিলের সুযোগ: আইনের ব্যাখ্যায় আইনজীবীদের মতভেদ একই স্কুলে পরবর্তী শ্রেণিতে উঠলে দিতে হবে না পুনর্ভর্তি ফি নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল হট্টগোল, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় শর্টসার্কিটের শঙ্কা, নাশকতা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১১টি বোমা উদ্ধার

ধানক্ষেতে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা মরদেহ

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সাথিয়া উপজেলার চুলকাটাই বায়নাপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকালে ভূলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই ভায়নাপাড়ার একটি ধানক্ষেতের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় হয়ত তাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্য জায়গা থেকে হত্যা করে ওই এলাকার একটি ধানক্ষেতে মরদেহ ফেলে রেখে যাওয়া হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তবে মরদেহটির পরিচয় নিশ্চিত হতে পুলিশ কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভূলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বকুল হোসেন প্রামানিক বলেন, লোক মুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পাই। এলাকার কেউ ওই ব্যক্তিকে চিনতে পারছেন না। পরিচয় জানতে আমরা অনেক জায়গায় খবর দিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও মরদেহের ছবি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধানক্ষেতে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা মরদেহ

সংবাদ প্রকাশের সময় : ০২:৫৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪