ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাজারে স্বস্তি নেই, বৃষ্টির দিনে আরও চড়া নিত্যপণ্যের দাম গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল শুরু, অবরুদ্ধ টুঙ্গিপাড়া গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররাই: রাষ্ট্রপতি ‘রায় কাগজে-কলমে থাকলে চলবে না’, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে খলিলুর রহমানের আহ্বান টানা আট দফায় ২৮ হাজার ৫১৮ টাকা কমেছে স্বর্ণের দাম নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল     ৬২ বছরে তারেক রহমান: নির্বাসন থেকে রাষ্ট্রক্ষমতা, সামনে নেতৃত্বের কঠিন পরীক্ষা পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আইনজীবীদের আবেদন, স্বাক্ষর নিয়ে বিতর্ক বারিধারা থেকে সাবেক এমপি দোলন গ্রেপ্তার ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

টানা আট দফায় ২৮ হাজার ৫১৮ টাকা কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে প্রায় ১১ হাজার টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

এ নিয়ে টানা আট দফায় কমল স্বর্ণের দাম। সব মিলিয়ে এই আট দফায় প্রতি ভরিতে দাম কমেছে ২৮ হাজার ৫১৮ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানায় বাজুস। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এ দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) টানা সাত দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

নতুন সমন্বয়ে বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৪১ দফায় স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৫ দফায়। বাকি এক দফায় সমন্বয় করা হয়েছে ভ্যাট।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ দফায় স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে বছর ৬৪ দফায় দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল ২৯ দফায়। অর্থাৎ, গত বছরের তুলনায় চলতি বছর স্বর্ণের দাম কমানোর প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টানা আট দফায় ২৮ হাজার ৫১৮ টাকা কমেছে স্বর্ণের দাম

সংবাদ প্রকাশের সময় : ১০:১৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬