ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাজারে স্বস্তি নেই, বৃষ্টির দিনে আরও চড়া নিত্যপণ্যের দাম গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল শুরু, অবরুদ্ধ টুঙ্গিপাড়া গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররাই: রাষ্ট্রপতি ‘রায় কাগজে-কলমে থাকলে চলবে না’, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে খলিলুর রহমানের আহ্বান টানা আট দফায় ২৮ হাজার ৫১৮ টাকা কমেছে স্বর্ণের দাম নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল     ৬২ বছরে তারেক রহমান: নির্বাসন থেকে রাষ্ট্রক্ষমতা, সামনে নেতৃত্বের কঠিন পরীক্ষা পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আইনজীবীদের আবেদন, স্বাক্ষর নিয়ে বিতর্ক বারিধারা থেকে সাবেক এমপি দোলন গ্রেপ্তার ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

‘রায় কাগজে-কলমে থাকলে চলবে না’, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে খলিলুর রহমানের আহ্বান

কক্সবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় বাস্তবায়ন এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার (২০ নভেম্বর) কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে বিশ্ববাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তাঁর বক্তব্য শুনতে সেখানে ২০ হাজারের বেশি রোহিঙ্গা জড়ো হন। অনেকের হাতে ছিল ন্যায়বিচার, নিরাপত্তা ও নিজ দেশে ফিরে যাওয়ার দাবিসংবলিত প্ল্যাকার্ড।

খলিলুর রহমান বলেন, আইসিজির রায় শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না; এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করতে নিরাপত্তা, বৈষম্য থেকে সুরক্ষা, অবাধ চলাচলের স্বাধীনতা এবং নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা জরুরি।

বক্তব্যে তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় ঐতিহাসিক রায় দিয়েছেন আইসিজি। আদালত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন।

আদালতের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং রোহিঙ্গাদের গ্রাম ধ্বংসের প্রমাণ পেয়েছেন বিচারকেরা। এসব ঘটনায় অন্তত ১০ হাজার মানুষের প্রাণহানির প্রমাণও উঠে এসেছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, এসব কর্মকাণ্ডের পেছনে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল।

রোহিঙ্গাদের জাতিগত পরিচয়ের গুরুত্ব তুলে ধরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, আদালত তাদের একটি স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করেছেন, যাদের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক বহু প্রজন্মের। ফলে এ রায় শুধু গণহত্যার দায় নির্ধারণের বিষয় নয়, রোহিঙ্গাদের পরিচয় ও ইতিহাসের স্বীকৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, কোনো রায়ই নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে পারবে না কিংবা ভুক্তভোগীদের সব ক্ষত মুছে দিতে পারবে না। তবে সত্যের স্বীকৃতি ন্যায়বিচারের সূচনা। এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাক্ষ্য আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় স্বীকৃতি পেয়েছে।

সমাবেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইসিজির রায়ের পরদিন জাতিসংঘের শীর্ষ পর্যায়ের একজন প্রতিনিধির কাছ থেকে নিজেদের দুর্ভোগ, ন্যায়বিচার ও প্রত্যাবাসনের দাবি তুলে ধরার সুযোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রোহিঙ্গারা। তাঁদের প্রত্যাশা, আদালতের রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং নিরাপদে নিজ দেশে ফেরার পথ তৈরি করবে।

প্রাসঙ্গিক আইনি বিষয়: আইসিজি মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যা সনদের অধীনে দায়ী করেছে। আদালতের নির্দেশনায় নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং পরিবার পুনর্মিলনের বিষয় রয়েছে। তবে নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও বৈষম্য থেকে সুরক্ষার বিষয়গুলো খলিলুর রহমান প্রত্যাবাসনের পূর্বশর্ত হিসেবে তুলে ধরেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘রায় কাগজে-কলমে থাকলে চলবে না’, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে খলিলুর রহমানের আহ্বান

সংবাদ প্রকাশের সময় : ০১:১৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬