ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণখেলাপিদের তথ্য চেয়ে ইসির চিঠি এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, নিরাপত্তায় সিসিটিভি শেষ তুলির আঁচড়ে দুর্গাপ্রতিমায় প্রাণ, উৎসবের অপেক্ষায় ইসলামপুর নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি চাহিদা মিটিয়ে ডিম রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিশ্বব্যাংক থেকে ১০ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু

চুয়েটের নতুন ভিসিকে প্রত্যাখ্যান, শিক্ষক-কর্মচারীদের সর্বাত্মক অসহযোগ ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বহিরাগতদের সহায়তায় উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশের অভিযোগ তুলে সর্বাত্মক অসহযোগ ও পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তিন সংগঠনের নেতারা। তাদের পূর্বঘোষিত দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশনের যৌথ জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান সংগঠনগুলোর নেতারা।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, বহিরাগতদের সঙ্গে নিয়ে নবনিযুক্ত উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশন যৌথভাবে এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং উপাচার্যের ক্যাম্পাসে উপস্থিতি প্রত্যাখ্যান করছে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে এর সম্পূর্ণ দায়ভার নবনিযুক্ত উপাচার্যকে বহন করতে হবে।

অধ্যাপক আহসান উল্লাহ জানান, পূর্বঘোষিত দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সব ধরনের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। এ সময় পূর্ণ কর্মবিরতির পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

গত ২৪ সেপ্টেম্বর অনলাইনে যোগদান করলেও টানা ১৮ দিন ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি নবনিযুক্ত উপাচার্য। সোমবার সকালে তালা ভেঙে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন। এরপর শিক্ষার্থীরা তাঁকে একটি ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন বলে জানা গেছে।

নতুন উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক অসহযোগ ও পূর্ণ কর্মবিরতির ঘোষণা চুয়েটের অচলাবটস্থাকে আরও জটিল করে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চুয়েটের নতুন ভিসিকে প্রত্যাখ্যান, শিক্ষক-কর্মচারীদের সর্বাত্মক অসহযোগ ঘোষণা

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬