ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোমাঞ্চকর ফাইনালে জমজমাট সমাপ্তি: এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা জিতল ইউল্যাব নির্বাচনী এজেন্টদের ভুড়িভোজ করালেন প্রতিমন্ত্রী টুকু পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকা গ্রেপ্তার ১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিন সৈয়দ আলীকে চিরকুটে লেখা ‘বেশি বাড়াবাড়ি করলে মারা যাবি’-উদ্ধার করলো পুলিশ আইসিসিবিতে একসঙ্গে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী জমির কলই তোলা নিয়ে বিরোধ, মহেশপুরে কুপিয়ে হত্যা জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ, শিক্ষার্থীরাও পাবেন সর্বোচ্চ ১০ লাখ যশোর হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট: প্রতিমন্ত্রী অমিত বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ইসলামপুর ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদল।

জানাগেছে, বুধবার৭ অক্টোবর ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর এলাকায় ভোরবেলা জনশূন্যতার সুযোগ নিয়ে সরকারি ইসলামপুর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. শাওন সরকারের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে এবং তার ভিডিও ফেসবুকে প্রকাশ করে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই হঠাৎ মিছিলের প্রতিবাদে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে ইসলামপুর পৌর শহরে তাৎক্ষণিক তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বর মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

ছাত্রদল নেতা জুবায়ের উদয় এতে বক্তব্য রাখেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান- উপজেলার নোয়ারপাড়া এলাকা থেকে নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোফাশেরুল ইসলাম নিশাদ এবং ছাত্রলীগকর্মী মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামপুর ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬