ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলোচনাতেই সংঘাতের সমাধান, পুতিনকে মোদীর বার্তা চাকরির ফাঁদ থেকে হ্যাকিং—খুলশীর আটতলায় ৬৩ বিদেশির ‘সাইবার ঘাঁটি’ প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী বর্ষার পানিতে গোসল করতে নেমে নিথর তিন শিশু, মুহূর্তেই থেমে গেল তিন পরিবারের হাসি হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, একদিনে আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জনের ফুডপান্ডা কার্যালয়ের সামনে রাইডারদের বিক্ষোভ, পারিশ্রমিক ও নীতিমালা সংস্কারের দাবি মাছের উৎপাদন বাড়াতে প্রযুক্তির বিকল্প নেই: প্রতিমন্ত্রী টুকু ব্রিকস বৈঠকে অতিথিদের পাতে কী থাকছে? মেনুতে বাংলার ‘প্রিয়’ কুচো নিমকিও বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান, বাড়িতে তালা দিয়ে চলে গেলেন সিয়াম

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত কর্মকর্তার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তার সর্বোচ্চ ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি।

সিএমএইচে আহত কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তাদের সাহস জোগানোর পাশাপাশি সান্ত্বনা দেন তিনি। এতে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য নিহত হন এবং গুরুতর আহত হন এক সেনা কর্মকর্তা। পরে উন্নত চিকিৎসার জন্য ওই কর্মকর্তাকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়।

এ ঘটনায় নিহত দুই সেনাসদস্যের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬