ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি নেই, আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাসড়কে স্লিপার বাস—অর্থাৎ শুয়ে যাতায়াতের সুবিধাযুক্ত বাস—চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত স্পষ্ট করেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসকে চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলতে পারবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। শুনানি শেষে সাংবাদিকদের তিনি জানান, মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন আদালতের দ্বারস্থ হয়েছিল।

শুনানিতে বিআরটিএর পক্ষ থেকে আদালতকে জানানো হয়, সড়ক পরিবহন আইনের ৪০ ধারা অনুযায়ী যানবাহনের নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন লঙ্ঘন করা শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের জন্য আইনের ৮৪ ধারা অনুযায়ী সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

এ ছাড়া সড়ক পরিবহন আইনের ২৮ ধারা অনুযায়ী, রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারে না বলেও আদালতকে জানানো হয়।

আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, বিআরটিএর অনুমোদিত বাসগুলোই কেবল সড়কে চলতে পারবে—আদালত এমনটাই জানিয়েছেন। স্লিপার বাস চালানোর জন্য বিআরটিএর কোনো অনুমতি নেই এবং হাইকোর্টও এ বিষয়ে কোনো অনুমোদন দেননি। ফলে নিয়মের বাইরে গিয়ে এসব বাস সড়কে চলাচলের সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি নেই, আবেদন খারিজ

সংবাদ প্রকাশের সময় : ০২:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬