ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আকস্মিক বন্যায় বন্ধ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নতুন দায়িত্ব পেলেন সেলিমা রহমান ও নিপুন রায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে মাছের পোনা অবমুক্ত জন্মের পরই মিলবে একক পরিচয়পত্র, ২০২৬-৩১ মেয়াদে ‘এক-আইডি’ প্রকল্প ২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে, প্রথমটি ৮ জানুয়ারি শাপলা চত্বরের মামলায় শেখ হাসিনাসহ ৩০ পলাতক আসামিকে আত্মসমর্পণের নির্দেশ আসিফের ‘নেপথ্যের নায়কদের’ খুঁজছে দুদক, চিঠি ক্রীড়া মন্ত্রণালয়ে অপরাধচিত্র অনেকাংশে নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলায় এসেছে উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা, বাড়ছে রপ্তানি ঝুঁকি উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার আহ্বান তথ্যমন্ত্রীর

র‍্যাবের কাছে ৫২ জলদস্যুর আত্মসমর্পণ, আরও নিরাপদ সুন্দরবনের প্রত্যাশা

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনকে জলদস্যুমুক্ত ও বনজীবীদের জন্য নিরাপদ রাখতে র‍্যাব-৬-এর অভিযানে একসঙ্গে ৫২ জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন। চারটি সক্রিয় বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

৩১ আগস্ট ২০২৬ র‍্যাব-৬-এর খুলনা সদর দপ্তরে এ আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়। র‍্যাবের ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতার ফলে এ সাফল্য এসেছে বলে জানানো হয়েছে।

আত্মসমর্পণ করেছে চার বাহিনী

র‍্যাবের তথ্য অনুযায়ী, আত্মসমর্পণকারী ৫২ জনের মধ্যে— বড় জাহাঙ্গীর বাহিনী — ১৬ জন, আনারুল বাহিনী — ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনী — ১৫ জন, আফতাব বাহিনী — ৮ জন।

দীর্ঘদিন ধরে সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের অপহরণ এবং মুক্তিপণ আদায়ের মতো অপরাধ দমনে এ আত্মসমর্পণকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে র‍্যাব।

আদালতে সোপর্দ করা হবে

র‍্যাব জানিয়েছে, আত্মসমর্পণকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।

সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বন উন্মুক্ত হওয়ার আগেই আত্মসমর্পণ

বন্যপ্রাণীর প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে পর্যটক ও বনজীবীদের প্রবেশ বন্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন আবার পর্যটক ও বনজীবীদের জন্য উন্মুক্ত হয়েছে।

বন উন্মুক্ত হওয়ার ঠিক আগের দিন ৫২ জলদস্যুর আত্মসমর্পণকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, এর ফলে সুন্দরবনে বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহ, পর্যটকদের চলাচল এবং বনের সামগ্রিক পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর এ কে এম ফজলে রাব্বি প্রিন্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‍্যাবের কাছে ৫২ জলদস্যুর আত্মসমর্পণ, আরও নিরাপদ সুন্দরবনের প্রত্যাশা

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬