ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আকস্মিক বন্যায় বন্ধ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নতুন দায়িত্ব পেলেন সেলিমা রহমান ও নিপুন রায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে মাছের পোনা অবমুক্ত জন্মের পরই মিলবে একক পরিচয়পত্র, ২০২৬-৩১ মেয়াদে ‘এক-আইডি’ প্রকল্প ২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে, প্রথমটি ৮ জানুয়ারি শাপলা চত্বরের মামলায় শেখ হাসিনাসহ ৩০ পলাতক আসামিকে আত্মসমর্পণের নির্দেশ আসিফের ‘নেপথ্যের নায়কদের’ খুঁজছে দুদক, চিঠি ক্রীড়া মন্ত্রণালয়ে অপরাধচিত্র অনেকাংশে নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলায় এসেছে উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা, বাড়ছে রপ্তানি ঝুঁকি উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার আহ্বান তথ্যমন্ত্রীর

উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার আহ্বান তথ্যমন্ত্রীর

ভোলা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের আরও গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোলা প্রেসক্লাবে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক চিত্র তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার মানোন্নয়নে শুধু নীতিমালা প্রণয়ন যথেষ্ট নয়, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার চর্চাও জরুরি।

তিনি বলেন, ‘সাংবাদিকরা সরকারের সকল উন্নয়নমূলক কাজের পাশে থেকে সঠিক চিত্র তুলে ধরবেন—এটাই জাতির প্রত্যাশা।’ সাংবাদিকদের লেখনি যেন মানুষের কল্যাণে আসে এবং অহেতুক কারও সম্মানহানি না ঘটে, সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে আন্দালিভ রহমান বলেন, জনগণের সুবিধার জন্য সরকার যে উন্নয়ন বরাদ্দ দেয়, তা যথাযথভাবে বণ্টন হচ্ছে কি না এবং প্রকল্পগুলো টেকসই হচ্ছে কি না—সাংবাদিকদের সেদিকে নজর রাখতে হবে।

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। এ জন্য এলাকাভিত্তিক কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

ভোলার উন্নয়নে অগ্রাধিকার

ভোলার আঞ্চলিক উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন এবং জেলার যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে নিয়মতান্ত্রিকভাবে কাজ চলছে। ভোলার সার্বিক রূপান্তরে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির লিটন। অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার পিপিএম (বার), জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতনসহ স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার আহ্বান তথ্যমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬