ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘অপপ্রচারের’ নিন্দা পুলিশের, গুজবে কান না দেওয়ার আহ্বান শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: জয়সোয়াল টাঙ্গাইলে নিহত ১৪ বাস-মিনিবাস মালিকের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা সাড়ে ৩ হাজার এতিম ও মাদরাসাশিক্ষার্থীর খাবারের আয়োজন করলেন প্রতিমন্ত্রী টুকু অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ঢাবি নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের কাছে শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ধ্বংসস্তূপের ওপরই বারবার ক্ষমতায় আসে বিএনপি: মির্জা ফখরুল দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা কাঁচামরিচে স্বস্তি, তবে ডিম-মাছের বাজারে অস্থিরতা সড়কে একদিনে প্রাণ গেল ১৬ জনের, সিলেটে বাস সংঘর্ষে নিহত ৮

শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: জয়সোয়াল

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিল্লি থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শুক্রবার (৭ আগস্ট) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংবাদ সম্মেলনটির আয়োজন করেছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) অব সাউথ এশিয়া, যা একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান। এ আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না এবং সেখানে দেওয়া বক্তব্যও সরকারের অবস্থানকে প্রতিফলিত করে না।

রণধীর জয়সোয়াল বলেন, বিশেষ করে বাংলাদেশের যথাযথভাবে গঠিত সরকার সম্পর্কে ওই অনুষ্ঠানে যে বক্তব্য দেওয়া হয়েছে, তার কোনোটি ভারত সরকার সমর্থন করে না।

গত বুধবার দিল্লি থেকে আয়োজিত ওই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেন শেখ হাসিনা। বাংলাদেশ ছাড়ার পর এটিই ছিল গণমাধ্যমে তার প্রথম বক্তব্য। সংবাদ সম্মেলনে তিনি চলতি বছরের শেষ দিকে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।

তিনি বলেন, “যে ভাগ্যই আমার জন্য অপেক্ষা করুক, আমি আমার জনগণের কাছে ফিরে যাব। আমার দেশবাসী কষ্ট পাচ্ছে, আমি তাদের কাছ থেকে দূরে থাকতে পারি না। আমি ডিসেম্বরে ফিরে যেতে চাই।”

শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ঢাকায় সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দিল্লি থেকে সংবাদ সম্মেলনের আয়োজনকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি ‘অপমান’ হিসেবে উল্লেখ করে। একই সঙ্গে সতর্ক করা হয়, এ ধরনের আয়োজন দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এর আগেও বিষয়টি নিয়ে প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল একই অবস্থান তুলে ধরে বলেছিলেন, অনুষ্ঠানটির সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই এবং সেখানে প্রকাশিত মতামত সরকারের অবস্থান নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: জয়সোয়াল

সংবাদ প্রকাশের সময় : ১০:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬