ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ: ইতিহাসের রক্তঝরা পথচলা জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধে যানজট মতপার্থক্য থাকলেও ঐক্য অটুট রাখতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান এবার হরমুজ প্রণালি পারাপারে মোটা কর! ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, টানা ৫ দিনজুড়ে বর্ষণের আভাস টানা বৃষ্টিতে টাঙ্গাইলে বিপর্যস্ত জনজীবন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশে দগ্ধদের খোঁজ নিলেন বিএনপি নেতাকর্মীরা বিশ্বনেতাদের মৃত্যু পরোয়ানা জারি ‘২ কোটি রেডি রাখবেন’ হুমকির পরই ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট

ঢাবিতে প্রধানমন্ত্রী

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণ উদ্যোক্তাদের স্টার্টআপে উৎসাহ দিতে জামানত ছাড়াই ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্যোগ বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের অধীনে ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে এক শিক্ষার্থী জানতে চান, জামানতের অভাবে অনেক তরুণ উদ্যোক্তা ভালো ব্যবসায়িক ধারণা থাকা সত্ত্বেও ব্যাংক ঋণ পান না। এ সমস্যা সমাধানে সরকারের পরিকল্পনা কী?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। এজন্য আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে ৫০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে, যেখান থেকে যোগ্য স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় জামানত ও নানা আনুষ্ঠানিকতার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা পিছিয়ে পড়েন। নতুন এই ব্যবস্থায় সেই জটিলতা কমাতে একটি স্বাধীন মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা থাকবেন না। নিরপেক্ষ এই কমিটি উদ্যোক্তাদের প্রকল্প, উদ্ভাবনী ধারণা ও সম্ভাবনা মূল্যায়ন করে অর্থায়নের সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, এই অর্থ জনগণের করের টাকা হওয়ায় যথাযথ মূল্যায়নের মাধ্যমে সহায়তা দেওয়া হবে। তবে কোনো উদ্যোক্তার উদ্যোগ শুরুতে প্রত্যাশিত সাফল্য না পেলেও যদি প্রকল্পে সম্ভাবনা থাকে, তাহলে তাকে দ্বিতীয়বারও অর্থায়নের সুযোগ দেওয়া হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান প্রশ্ন তুলে বলেন, বর্তমানে ব্যাংকগুলো মূলত সম্পদ বা জামানতের ভিত্তিতে ঋণ দেয়। ফলে ভালো ব্যবসায়িক ধারণা থাকা অনেক তরুণই অর্থায়নের সুযোগ থেকে বঞ্চিত হন। এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, উদ্ভাবনী ধারণাসম্পন্ন তরুণদের এগিয়ে নিতে সরকার এমন একটি অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে জামানতের পরিবর্তে গুরুত্ব পাবে প্রকল্পের সম্ভাবনা ও উদ্যোক্তার সক্ষমতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাবিতে প্রধানমন্ত্রী

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬