ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আরও পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহের কয়েকটি নদীর পানি দ্রুত বাড়ছে। এর মধ্যে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, শেরপুর ও ময়মনসিংহের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি কিছুটা কমলেও গোমতী নদীর পানি বেড়েছে। আগামী দুই দিনে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ধীরে ধীরে কমতে পারে। ফলে এসব এলাকার বন্যা পরিস্থিতিরও ধীরগতিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে একই সময়ে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর প্রভাবে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলে মৌলভীবাজার ও হবিগঞ্জের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি ধীরে ধীরে কমতে পারে। তবে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহের সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা এবং ভোগাই-কংস নদীর পানি বাড়তে পারে। কোথাও কোথাও এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করতে পারে।

এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানিও আগামী ৪৮ ঘণ্টায় আরও বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জে কুশিয়ারা তীরবর্তী এলাকার বিদ্যমান বন্যা পরিস্থিতির আরও অবনতি এবং সুরমা নদীসংলগ্ন কিছু এলাকায় নতুন করে জলাবদ্ধতা ও বন্যার আশঙ্কা রয়েছে।

উত্তরাঞ্চলেও বন্যার ঝুঁকি বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুরে তিস্তা নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া আগামী ৭২ ঘণ্টায় লালমনিরহাট ও কুড়িগ্রামের ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে, ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬