ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের ডিবি পুলিশের অভিযান: অস্ত্র-গুলি উদ্ধার, আটক  তিন ‘১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল’ প্রথমবার বঙ্গভবনে অফিসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল দেড়-দু’লাখেই ফায়ার সেফটি, সিল হচ্ছে বেআইনি ৭০ হোটেল! মালয়েশিয়ার তালিকায় ২৫ এজেন্সি, শ্রমবাজার খোলা নিয়ে সরকারের বক্তব্য কী? ‘এ সরকার রাতে ভোট দিয়ে নয়, জনগণের ভোটে নির্বাচিত’ মিষ্টির টাকা দিয়ে বন্ধুর মায়ের চিকিৎসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী গাড়ি বিতর্কে পরীমণির সঙ্গে আলোচিত সেই ‘মাসরুর’ আসলে কে? ধর্মঘট করায় যশোর অঞ্চলের গ্রামীণ ডাক কর্মচারীদের বেতন কর্তন, আন্দোলনের হুঁশিয়ারি  ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয়

পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সাদাপাথর, পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

সিলেট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কোম্পানীগঞ্জের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার (২০ জুন) রাত থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। একই সময়ে ভারতের পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে ঢল নেমে আসে। এতে সাদাপাথর পর্যটন এলাকা পানিতে তলিয়ে যায়।

পাহাড়ি ঢলের পানিতে পর্যটনকেন্দ্রে থাকা ভাসমান দোকানপাট, লকার, চেয়ার, কসমেটিকস পণ্যসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার সকাল থেকে সাদাপাথর ঘাট থেকে কোনো নৌকা পর্যটনকেন্দ্রের উদ্দেশে ছেড়ে যায়নি। সর্বশেষ শনিবার পর্যন্ত সেখানে পর্যটকদের উপস্থিতি ছিল।

এদিকে সাদাপাথরকে কেন্দ্র করে নৌকা, খাবারের দোকান, পরিবহন ও অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িত শতাধিক পরিবার আর্থিক সংকটে পড়েছে। ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে পর্যটক বাড়ার আশা থাকলেও হঠাৎ বন্যা পরিস্থিতির কারণে পুরো এলাকা পর্যটকশূন্য হয়ে পড়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পানির স্রোত কমে গেলে এবং আবহাওয়া অনুকূলে এলে পুনরায় পর্যটনকেন্দ্র চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সাদাপাথর, পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬