ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ টাঙ্গাইলে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্যে যশোরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম নেপালের সুড়ঙ্গ থেকে ৯ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রমিক, ভেতরে আরও অনেকে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানখেতে, আহত মন্ত্রী-স্ত্রী আমরা ফটোসেশনের রাজনীতি করিনা : পানিসম্পদ মন্ত্রী ডিম-আটা-চিনির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা স্বস্তি সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ নেপালের ভয়াবহ বন্যা: চীনের বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ

বড় বিভ্রাটের কবল থেকে ফিরল ফেসবুক

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ১২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। প্রায় এক ঘণ্টা সেবা ব্যাহত থাকার পর স্বাভাবিক হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপসহ মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম।

বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানাতে শুরু করেন। রাত সোয়া ৮টার দিকে ধীরে ধীরে সেবাগুলো স্বাভাবিক হতে থাকে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা ২১ মিনিটের পর থেকেই ফেসবুকের বিভিন্ন সেবা নিয়ে অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় মোবাইল অ্যাপ ব্যবহারে।

ডাউনডিটেক্টরের পরিসংখ্যান অনুযায়ী, মোট অভিযোগের ৫৬ শতাংশ ছিল অ্যাপ ব্যবহারে সমস্যা সংক্রান্ত। এছাড়া ২৬ শতাংশ ব্যবহারকারী লগইন করতে না পারার অভিযোগ করেন। ওয়েবসাইট ব্যবহারে সমস্যার কথা জানান ১১ শতাংশ ব্যবহারকারী।

বিভ্রাটের প্রভাব যুক্তরাষ্ট্র, কানাডা, রোমানিয়া, মিয়ানমার, ফিলিপিন্স এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ বিশ্বের বহু অঞ্চলে অনুভূত হয়। অনেক ব্যবহারকারী অ্যাপ চালু করতে, অ্যাকাউন্টে প্রবেশ করতে কিংবা স্বাভাবিকভাবে পোস্ট দেখা ও ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হন।

তবে এই বিভ্রাটের কারণ সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

এদিকে সংবাদমাধ্যম ইউনিল্যাড জানিয়েছে, ফেসবুকের হাজার হাজার ব্যবহারকারী একই সময়ে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে না পারার অভিযোগ করেছেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর ব্যক্তিগত ও ব্যবসায়িক যোগাযোগেও সাময়িক বিঘ্ন ঘটে।

যদিও স্বল্প সময়ের মধ্যেই সেবা স্বাভাবিক হওয়ায় ব্যবহারকারীদের দীর্ঘস্থায়ী ভোগান্তি এড়ানো সম্ভব হয়েছে, তবুও আকস্মিক এ বিভ্রাট বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বড় বিভ্রাটের কবল থেকে ফিরল ফেসবুক

সংবাদ প্রকাশের সময় : ১১:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬