ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা সহায়তা ট্রাস্টে ভর্তিসহায়তার আবেদন শেষ আজ রাতেই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থের অভাবে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ভর্তিসহায়তার জন্য অনলাইন আবেদন গ্রহণ চলছে, যা শেষ হবে বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টা ৫৯ মিনিটে।

ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ব নির্ধারিত ৩০ এপ্রিলের সময়সীমা বাড়িয়ে ৭ মে পর্যন্ত করা হয়েছে, যাতে আরও বেশি শিক্ষার্থী আবেদন করার সুযোগ পায়।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক ও সমমান (একাদশ ও আলিম ১ম বর্ষ) শ্রেণিতে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা এই সহায়তার জন্য আবেদন করতে পারবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর-এর অধীন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে।

ট্রাস্টের তথ্য অনুযায়ী, বর্তমানে ভর্তি সহায়তা হিসেবে মাধ্যমিক পর্যায়ে ৪ হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৬ হাজার টাকা এবং স্নাতক বা সমমান পর্যায়ে ৮ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সময়সীমা শেষ হওয়ার আগে যোগ্য শিক্ষার্থীদের দ্রুত আবেদন সম্পন্ন করার জন্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষা সহায়তা ট্রাস্টে ভর্তিসহায়তার আবেদন শেষ আজ রাতেই

সংবাদ প্রকাশের সময় : ০২:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬