ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে অবস্থানের গুঞ্জন

আবারও হঠাৎ আড়ালে নায়িকা শবনম বুবলী

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের আগের সময়ের মতোই আবারও আলোচনার বাইরে চলে গেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। দীর্ঘদিন ধরে তাকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় চলচ্চিত্র অঙ্গনে নতুন করে শুরু হয়েছে নানা গুঞ্জন ও জল্পনা।

গত বছরের শেষ দিকে হঠাৎ করেই গুঞ্জন ওঠে, আবার মা হতে চলেছেন বুবলী। এমনকি কিছু গণমাধ্যমে তার অন্তঃসত্ত্বা অবস্থার ছবি প্রকাশের দাবিও করা হয়। পরে শোনা যায়, তার গর্ভে শাকিব খানের সন্তান রয়েছে এবং শাকিবের পরামর্শেই তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তবে এসব বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এরপর থেকে পরিস্থিতি আরও রহস্যময় হয়ে ওঠে। গত ঈদের পর থেকেই বুবলীর কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কোথায় আছেন তিনি—এ বিষয়ে স্পষ্ট তথ্যও নেই কারও কাছে। তার মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও কোনো সক্রিয়তা দেখা যাচ্ছে না।

এদিকে অচিরেই তার অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে এ বিষয়ে নায়িকার পক্ষ থেকে কোনো প্রচারণা বা মন্তব্যও পাওয়া যায়নি।

একটি সূত্র দাবি করছে, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং ব্যক্তিগত কারণে নিজেকে আড়াল করেছেন। তবে এই তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সব মিলিয়ে জনপ্রিয় এই চিত্রনায়িকার হঠাৎ নিখোঁজ থাকা নিয়ে চলচ্চিত্রপাড়ায় কৌতূহল ও নানা আলোচনা এখনো চলমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে অবস্থানের গুঞ্জন

আবারও হঠাৎ আড়ালে নায়িকা শবনম বুবলী

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬