সংবাদ শিরোনাম ::
সরকারি স্কুলে শিক্ষক ঘাটতি, দ্রুত নিয়োগের আশ্বাস
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকের ২ হাজার ৮৪২টি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী A N M Ehsanul Haque Milan।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে সিলেট-৫ আসনের সংসদ সদস্য Mohammad Abul Hasan-এর করা তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষক সংকট নিরসনে শূন্য পদের তালিকা ইতোমধ্যে প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে এসব পদে নিয়োগের জন্য প্রস্তাব Bangladesh Public Service Commission-এ পাঠানো হবে এবং নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।




















